শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক———— নূরুল ইসলাম বুলবুল

মাহিদুল ইসলাম ফরহাদ
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ :

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে (সদর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের মোঃ নূরুল ইসলাম বুলবুলের সমর্থনে বিশাল গণমিছিল বের করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা আয়োজিত জামায়াত ইসলামী সমর্থিত হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে গতকাল রোববার বিকেলে জেলা শহরের বড় ইন্দারা মোড়ে থেকে বের হয়ে বাতেন খাঁ মোড় হয়ে বিশ্বরোড মোড় হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দাঁড়িপাল্লা প্রতীকের মোঃ নূরুল ইসলাম বুলবুল তার বক্তব্যে বলেন, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।

মানবিক চাঁপাইনবাবগঞ্জ গড়ার জন্য জনতা আজ ঐক্যবদ্ধ হয়েছে। রাতের হুতুম পেঁচাদের কাছ থেকে সতর্ক থাকতে হবে। কোন ভোট ডাকাতির জনতা তার দাঁত ভাঙ্গা জবাব দিবে। তিনি আরও বলেন, শাড়ি-লুঙ্গি, মুরগির বিনিময়ে ভোট বিক্রি করা যাবে না। দাঁড়িপাল্লা সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের আস্থা আর ভরসার প্রতীক। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় প্রতীক হলো দাঁড়িপাল্লা, যার কোনো বিকল্প নেই। সব ধর্মের মা-বোনেরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। কেউ বাধা দেবে না। বরং জামায়াত ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষ তার অধিকার ফিরে পাবে, এগুলো আপনাদের নাগরিক অধিকার। নূরুল ইসলাম বুলবুল বলেন, চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে দাঁড়িপাল্লা একমাত্র ভরসার নাম। দাঁড়িপাল্লা প্রতীক নির্বাচিত হলে মানুষ আর বৈষম্যের শিকার হবে না। উন্নয়নের প্রতীক দাঁড়িপাল্লা। সারাদেশে দাঁড়িপাল্লার এক গণজোয়ার সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সুশাসনের সমাজ গঠন করা হবে, নির্বাচনে জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে দলের অনতুন মানবিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠন করা হবে।

চাঁপাইনবাবগঞ্জের যেগুলো সমস্যা রয়েছে, তা সর্বাগ্রে কাজগুলো হবে। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ মোখেলেসুর রহমান জেলা সেক্রেটারি আবু বক্কর, চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমীর হাফেজ গোলা রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলিমের প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102