রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মালয়েশিয়ায় সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় পবিত্র ঈদুল ফিতর সোমবার (৩১ মার্চ) উদযাপিত হবে। সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে।

এর আগে দ্বিতীয় দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের (আইএসি) মতে, মালয়েশিয়ায় ৩১ মার্চ ঈদের প্রথম দিন হবে।

তার আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। দেশটিতে সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করেছে বলে জানিয়েছে খালিজ টাইমস।

আজ দেশটিতে ২৮ রমজান হওয়ায় রোববার (৩০ মার্চ) খালি চোখে চাঁদ দেখা যাবে বলে আইএসি নিশ্চিত করেছে।

ফতওয়া কাউন্সিল জানিয়েছে, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবতা ও তথ্যউপাত্ত বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। কাউন্সিল বলেছে যে, ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয় সূর্যাস্তের আগে চাঁদের জন্ম, সূর্যাস্তের পর চাঁদের সময়কাল এবং চাঁদ দেখার সম্ভাবনার ওপর ভিত্তি করে।

এটি এমন একটি পদ্ধতি যা অনেক বিশিষ্ট ও স্বনামধন্য ফতওয়া পরিষদ গ্রহণ করেছে। যেহেতু সূর্যাস্তের পরে নতুন চাঁদের জন্ম হবে, তাই পরের দিনটি শাওয়ালের প্রথম দিন হতে পারে না বলে জানিয়েছে কাউন্সিল।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102