শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে তিতাসে স্থানীয় এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা

গণভোটের মাধ্যমে জনগণের মতামতের ভিত্তিতে শতাব্দীর বাংলাদেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করা হবে- স্থানীয় সরকার উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২৪ জানুয়ারি ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থানের সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এজন্য আগামী ১২ তারিখ গণভোট। গণভোট হ্যা জয়ের মাধ্যমে জুলাই সনদ কার্যকর হবে’।

তিনি বলেন, ‘গত তিনটি নির্বাচনে ভোট দিতে পারা যায়নি। গণভোটে হচ্ছে শতাব্দীর বাংলাদেশের দিকনির্দেশনা কেমন হবে, তা জনগণের মতামত নিয়ে তৈরি হবে। এখানে কোন নিরপেক্ষতার জায়গাই নেই। যারা জুলাই সনদের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, যারা শহিদের রক্তের বিষয়ে শ্রদ্ধাশীল তারা গণভোটে হ্যা ভোট দিবেন’।

উপদেষ্টা আজ বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬’ উপলক্ষ্যে জেলা পর্যায়ের কর্মকর্তাগণ, শিক্ষক ও এনজিও প্রতিনিধিদের সাথে মতবিনিময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে মতবিনিময় সভায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান ও পুলিশ সুপার শাহাদাত হোসেনসহ স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাবৃন্দ।

বিভাগীয় কমিশনার আ. ন. ম. বজলুর রশীদ
বলেন, প্রতিটি বাড়িতে গণভোটের হ্যা পক্ষ্যে লিফলেট, ভোটার মেলা, মিনি ম্যারাথন ও মশাল দৌড়ের আয়োজন করছে প্রশাসন।

মতবিনিময় সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা গণভোট বিষয়ে তাদের জনসচেতনতা বৃদ্ধি ও প্রচার কার্যক্রম তুলে ধরেন।

উপদেষ্টা বগুড়া জেলার জলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ও শহিদদের করব জিয়ারত করেন।

পরে উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয় বাস্তবায়িত বগুড়া জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102