বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পে-স্কেলসহ তিন বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি গঠন আশুলিয়ার চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যা মামলার আসামি গ্রেফতার যশোরের তারাগঞ্জ থেকে ৯০০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা ….স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার ….স্বাস্থ্যমন্ত্রী মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর কুমিল্লা তিতাসে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন, অসহায় পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত, জাল যার জলা তার –ভূমিমন্ত্রী

ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট দিন। -নারায়ণগঞ্জে পীর সাহেব চরমোনাই

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থীর হাতে হাতপাখা তুলে দেন পীর সাহেব চরমোনাই।

২৩জানুয়ারী’২৬, শুক্রবার, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মুহাম্মাদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ফাজেলপুর মাঠে নারায়ণগঞ্জ-৪ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। পীর সাহেব চরমোনাই তার বক্তব্যে বলেন, মানুষ এখন নীতিগত রাজনৈতিক পরিবর্তন চায়, তারা ইসলাম চায়, স্বাধীনতার পর থেকে এদেশের মানুষ বিভিন্ন মতবাদের সরকার দেখেছে গনতন্ত্র দেখেছে, সমাজতন্ত্র দেখেছে, সমাজতন্ত্র দেখেছে কিন্তু সকলেই আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হয়েছে।

এখন এদেশের মানুষ পরিবর্তন চায়, শান্তি চায়, মুক্তি চায় আর এই শান্তি ও মুক্তি দিতে পারে একমাত্র ইসলাম। তিনি আরো বলেন, তাই আমরা এখন নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমরা ইসলাম দেশ ও মানবতার স্বার্থে ইসলামী শরীয়ত বাস্তবায়নের লক্ষে এককভাবে নির্বাচন করবো। আপনারা জানেন যেখানে শরীয়ত ও ইসলাম উপেক্ষিত সেখানে আমাদের আপোষ নেই অতএব তাই আমরা ইসলাম দেশ ও মানবতার স্বার্থ উপেক্ষা করে কারো সঙ্গী হয়নি।

অতএব, আমি নারায়ণগঞ্জ বাসীকে বলতে চাই ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট দিন। হাতপাখা কখনো ইসলাম দেশ ও মানবতার স্বার্থে কারো সাথে আপোষ করেনি।

বক্তব্য শেষে তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর হাতে হাতপাখা তুলে দিয়ে বলেন আমি তাকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম।

উক্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন সাকী, কেন্দ্রীয় সদস্য মুফতি রেজাউল করীম আবরার, মুফতি হাবিবুর রহমান মিছবাহ্, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মুহাম্মাদ জাহাঙ্গীর কবির।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102