বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভৈরবে হাইওয়ে থানায় প্রাইভেটকার থেকে ৭ কেজি গাঁজা সহ ৩জন মাদক কারবারি আটক বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত পে-স্কেলসহ তিন বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি গঠন আশুলিয়ার চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যা মামলার আসামি গ্রেফতার যশোরের তারাগঞ্জ থেকে ৯০০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা ….স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার ….স্বাস্থ্যমন্ত্রী মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর

বিএনপির বংশাল থানা দক্ষিণ যুবদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল

মো: ফজলুল করিম সেলিম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

মোঃ ফজলুল করিম সেলিম, ঢাকাঃ

ঢাকা মহানগর দক্ষিণের ৩৫ নম্বর ওয়ার্ড ও বংশাল থানার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) বংশাল এলাকায় আয়োজিত এই মাহফিলে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুন আহমেদ মামুন। মাহফিলের সভাপতিত্ব করেন ৩৫ নং ওয়ার্ড বংশাল যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ রানা

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ মনসুর আলম, মহানগর যুবদল সদস্য, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সেন্টু সাবেক সিনিয়ার সহ-সভাপতি মোহাম্মদ হাজী ফারুক সাবেক বংশাল থানা সহসভাপতি কামাল হোসেন ভূঁইয়া, সাবেক সহসভাপতি মো. শুক্কুর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন, মোহাম্মদ কাউসার, মোহাম্মদ ফজলুল করিম সেলিম দপ্তর সম্পাদক, মোহাম্মদ ফাহিম প্রচার সম্পাদকসহ বংশাল ও কোতোয়ালি থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ।

মহিলা নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর সুরাইয়া বেগম, মহানগর বিএনপি সদস্য ও সাবেক কাউন্সিলর নাসরিন আক্তার পুতুল। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ নাসিরুল্লাহ, জনতার কাউন্সিলর কাজী সায়েদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

৩৪ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. তমাল ও যুগ্ম আহ্বায়ক/সদস্য সচিব মো. মনির, ৩৫ নম্বর ওয়ার্ড যুবদলের জাহাঙ্গীর কবির শামীম, মোহাম্মদ ফাহিম প্রচার সম্পাদক, মোহাম্মদ মাসুদ রানা, সালাম হোসেন রাসেল, শাহ আলম, উজ্জ্বল, খোকন মিয়া, শাহাবুদ্দিন, মো. সজিব, নুরু, মিন্টু, নাদিম, আশরাফ, মনির, ওমর, জুল্লু, আব্দুল আলিম, মুন্না, শামীম আল আমিন, মো. সামসুল হক, শুভ, মামুন, রকি, রনি, তুহিন, বাদল, মো. ফারুক, মো. জাবির হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আব্দুর রাজ্জাক মিঠুও অংশ নেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইলিয়াস। ৩৩ ও ৩৫ নম্বর ওয়ার্ডের নেতাকর্মী—সজীব, তাকান কর্মকার, রবিন, হাবিব, সিরাজসহ অসংখ্য সাধারণ মানুষ ও এলাকাবাসী মাহফিলে অংশগ্রহণ করেন।
মাহফিলের শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নেতৃবৃন্দ তাঁর রাজনৈতিক অবদান স্মরণ করে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102