শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

এদেশকে কুরআনের আলোয় আলোকিত করতে হবে– ধর্ম উপদেষ্টা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : 

ঢাকা, শুক্রবার (২৮ মার্চ ২০২৫):

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি। এদেশকে কুরআনের আলোয় আলোকিত করতে হবে।

আজ বিকালে রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, মাতৃভাষা আরবি না হওয়ার পরও আমাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরবি ভাষাভাষীদেরকে পরাজিত করে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় পুরস্কার অর্জন করছে। এদের এই অর্জনে গর্বে আমাদের বুক স্ফীত হয়ে ওঠে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, ১৭ বছর ধরে পিএইচপি কুরআনের আলো এদেশের গ্রাম-গঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কোরআনের পাখিদেরকে খুঁজে বের করে আনছে। এদেশের বিভিন্ন স্থানে প্রতিভা ছড়িয়ে আছে। পিএইচপি কুরআনের আলো সেসব প্রতিভাবানদেরকে বাছাই করে আনছে। এসকল প্রতিযোগীদের অনেকেই আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করছে। তিনি এরূপ প্রতিযোগিতা আয়োজনের জন্য পিএইচপি ফ্যামিলি, কুরআনের আলো ফাউন্ডেশন ও এনটিভিকে ধন্যবাদ জানান।

পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোঃ মহসিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তৃতা করেন কুরআনের আলো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুফতি মহিউদ্দিন ও তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজেট ব্র্যান্ড ম্যানেজার হাম্মাদ আমিন।

এবারের আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জের হাফেজ মহিব্বুল্লাহ মাসুম। এ প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে ঝিনাইদহের হাফেজ মুহাম্মদ হুসাইন আহমদ, ৩য় হয়েছে নেত্রকোনার হাফেজ শোয়েবুর রহমান এবং ৪র্থ হয়েছে কুমিল্লার হাফেজ আবদুল্লাহ আল সামিম।

কুরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার টাইটেল স্পন্সর করেছে পিএইচপি ফ্যামিলি ও ইনফিনিটি মেগা মল। এ আয়োজনের কো-স্পন্সর ছিলো আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ও স্মার্ট একটিভ গোল্ড মেহেদি।

পরে উপদেষ্টা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রাইজমানি তুলে দেন।

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে ধারাবাহিকভাবে এই প্রতিযোগিতা আয়োজিত হয়ে আসছে। এবারের আয়োজনটি ছিলো ১৭তম।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102