বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভৈরবে হাইওয়ে থানায় প্রাইভেটকার থেকে ৭ কেজি গাঁজা সহ ৩জন মাদক কারবারি আটক বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত পে-স্কেলসহ তিন বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি গঠন আশুলিয়ার চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যা মামলার আসামি গ্রেফতার যশোরের তারাগঞ্জ থেকে ৯০০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা ….স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার ….স্বাস্থ্যমন্ত্রী মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর

ঢাকা-২০ ধামরাই আসনে ধামরাইয়ে এনসিপি প্রার্থীকে অবাঞ্ছিত ষোষণার পর পুনরায় সমর্থনের যোষণা

খালেকুজ্জামান সুজিত
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

খালেকুজ্জামান সুজিত :

বিশেষ প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে ১০ দলের নির্বাচনী ঐক্যের জোট প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনপিসি’র) মনোনীত ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ স্থানীয় এনসিপির নেতাদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ধামরাই থানা বাসস্ট্যান্ডে মনোয়ার কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপি প্রধান সমন্বয়কারী ঢাকা জেলা ও কেন্দ্রীয় কমিটির সংগঠক মো. রাসেল মোল্লা।

এ সময় নাবিলা তাসনিদ বলেন, এনসিপির স্থানীয় নেতাদের সঙ্গে সম্পর্কের অবনতি অবসানের লক্ষ্যে আজকের এই সমঝোতার সংবাদ সম্মেলন।
তিনি বলেন, ১৫ জানুয়ারি ২৫৩টি সংসদীয় আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেয় জামায়াত। তারই ধারাবাহিকতায় আমি ঢাকা-২০ (ধামরাই) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আমার সঙ্গে ধামরাই শাখার এনসিপির নেতারা একাত্মতা ঘোষণা করেছেন।

ধামরাই শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল হোসেন খোকন বলেন, এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আমাদের কিছু ভুল বোঝাবুঝি কারণে নাবিলা তাসনিদ আপাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম। কিন্তু আজ থেকে নাবিলা তাসনিদের সঙ্গে সমন্বয় করে তাকে বিজয়ী করতে সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে আমাদের।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি ধামরাই শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন, যুগ্ম সমন্বয়কারী নাজমুল হক, যুগ্ম সমন্বয়কারী খোদেজা খানম, সদস্য অধ্যাপক সামিউর রহমান, সদস্য আশিকুর রহমান, এনসিপির ছাত্রশক্তির আহবায়ক সামিউল ইসলাম ও সদস্য সচিব কাওছার আহম্মেদ প্রমুখ।

উল্লেখ গত ২৯ ডিসেম্বর এনসিপির ধামরাই উপজেলা শাখার প্রধান সমন্নয়কারী ইসরাফিল হোসেন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ এনসিপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102