শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

অনুষ্ঠিত হয় মাস্টারক্লাস, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১৭ জানুয়ারি, ২০২৬

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজনে অনুষ্ঠিত হয় মাস্টারক্লাস, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক। দিনের প্রথম সেশনে প্রামাণ্যচিত্র (Documentary) সম্পাদনা নিয়ে একটি সেশন পরিচালনা করেন যুক্তরাজ্যভিত্তিক ক্রোয়েশিয়ান চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক আলেকজান্দ্রা মারকোভিচ। এই সেশনে তিনি ডকুমেন্টারি ফিল্মে গল্প বলার ধরন, এডিটিংয়ের rhythm এবং ভিজ্যুয়াল ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করে, তা নিয়ে অংশগ্রহণকারীদের বাস্তবধর্মী দিকনির্দেশনা দেন।

পরবর্তীতে অনুষ্ঠিত ভিন্ন একটি সেশনে বাংলাদেশের প্রখ্যাত প্রোডাকশন ডিজাইনার চলচ্চিত্র নির্মাতা ও চিত্রশিল্পী লিটন কর চলচ্চিত্রের প্রোডাকশন ডিজাইনের নানা দিক তুলে ধরেন। তিনি সিনেমার সেট নির্মাণ, রঙের ব্যবহার, অবয়ব ও দৃশ্যের নকশা কিভাবে একটি চলচ্চিত্রের ভাব ও আবহ তৈরি করে, তা নিজের অভিজ্ঞতার আলোকে ব্যাখ্যা করেন।

মাস্টারক্লাসের শেষ সেশনটি পরিচালনা করেন সুইস চলচ্চিত্র সমালোচক এবং Cine Bulletin-এর সম্পাদক তেরেসা ভীনা। পুরো আয়োজনটি পরিচালনা করেন বাংলাদেশী চলচ্চিত্র সমালোচক ও শিক্ষক বিধান রিবেরু।

এদিকে উৎসবের শেষ দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকা এবং কক্সবাজারে প্রদর্শিত হয় দেশি-বিদেশি নির্বাচিত চলচ্চিত্র। দর্শকরা উপভোগ করেন জাতীয় জাদুঘরের দুটি অডিটোরিয়াম, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, অ্যালিয়স ফ্রঁসেজ দে ঢাকা, এবং কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে প্রদর্শিত সিনেমা। উৎসবের প্রতিটি দিন ভ্যানু প্রাঙ্গনের পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর, যেখানে নির্মাতা, দর্শক ও চলচ্চিত্রপ্রেমীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
আগামীকাল, ১৮ জানুয়ারি, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সমাপনী অনুষ্ঠানে বিশেষ সংগীতায়োজনে অংশগ্রহণ করবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। অনুষ্ঠান শেষে প্রদর্শিত হবে এশিয়ান কম্পিটিশন সেকশনের বেস্ট অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102