বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভৈরবে হাইওয়ে থানায় প্রাইভেটকার থেকে ৭ কেজি গাঁজা সহ ৩জন মাদক কারবারি আটক বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত পে-স্কেলসহ তিন বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি গঠন আশুলিয়ার চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যা মামলার আসামি গ্রেফতার যশোরের তারাগঞ্জ থেকে ৯০০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা ….স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার ….স্বাস্থ্যমন্ত্রী মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর

সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি,,, মাছুদুর রহমান মিলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। হিংসা নয়, বিদ্বেষ নয় সবার আগে ভালো মানুষ হতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। সমাজের অন্ধকার গুলো ফুটিয়ে তুলতে হবে, আলোকিত করতে হবে।

নিজে প্রশিক্ষণ নিতে হবে, অপরকে শিখতে আগ্রহী করে তুলতে হবে। সাংবাদিক সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ।

সংবাদকর্মী ও মানবাধিকার কর্মী একে অপরের পরিপূরক। শুধু নিজের স্বার্থ নয়। সবার জন্য কাজ করতে হবে। জাতীয় সাংবাদিক সংস্থা ও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন টাঙ্গাইলের এলেঙ্গা ইউনিটের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক মাছুদুর রহমান মিলন।

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন এলেঙ্গা ইউনিটের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা এলেঙ্গা ইউনিটের আহবায়ক মোহাম্মদ রমজান আলী।

জাতীয় সাংবাদিক সংস্থা ও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন এলেঙ্গা ইউনিটের যৌথ উদ্যোগে আজ সন্ধ্যার পর স্থানীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা এলেঙ্গা ইউনিটের সদস্য সচিব বুলবুল আহমেদ শিকদার, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন এলেঙ্গা ইউনিটের সদস্য সচিব সেলিম রেজা, সম্মানিত সদস্য আব্দুল মোতালেব, সবুজ সরকার, সাইফুল ইসলাম সজীব, আবু সায়েম, সাইদুর রহমান পলাশ, মনির হোসেন, কেরামত আলী, শাহেদ মোল্লা, ফজলুল হক, পারভিন আক্তার প্রিয়া প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102