শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে’: উপদেষ্টা আদিলুর

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

বান্দরবান ১৬ জানুয়ারি ২০২৬:

স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘যদি আমরা আবারও গুম, বিচারবহির্ভূত হত্যাকান্ড, নির্যাতন ও আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে’।

আজ শুক্রবার বান্দরবান জেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটে ‘গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ প্রচার কার্যক্রমে’ অংশগ্রহণ করে উপদেষ্টা আদিলুর রহমান খান একথা বলেন

উপদেষ্টা আরো বলেন, আমাদের শহীদেরা যেই স্বপ্ন দেখিয়ে গেছেন সেই স্বপ্ন আমাদেরও দেখতে হবে। যেন বাংলাদেশ আর অন্যায়ের পথে না হাঁটে। আধিপত্যবাদের কাছে আর বাংলাদেশ কখনো মাথা নত করবে না। অন্যায় অবিচারের কাছে বাংলাদেশ কখনো মাথা নত করবে না।

বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী ও পুলিশ সুপার আবদুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার মো: রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ১৭ বছর কেউ ভোট দিতে পারেনি, বৈষম্যহীন বাংলাদেশের জন্য হ্যা ভোট দিতে হবে। হ্যা ভোট জয়ী হলে সুশাসন, ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিত হবে। না ভোটের পক্ষের প্রচারকারীদের রুখে দিতে হবে।

উপদেষ্টা আদিলুর রহমান খান একই দিনে বান্দরবানের বালাঘাটা চড়–ইপাড়া পাহাড়ি পল্লীতে উঠান বৈঠকে অংশ নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের আগামী একশ বছরের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আসন্ন সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে স্বতস্ফূর্তভাবে ভোট প্রদান সহ গণভোটে হ্যা’ ভোট বিষয়ে উপস্থিতেদর মাঝে তুলে ধরেন।

এছাড়া উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বান্দরবান পৌর শহরে কালাকাটা এলাকায় পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন নামে প্রায় ৩৫০কোটি টাকার জনস্বাস্থ্য বিভাগের কাজ পরিদর্শন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102