বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভৈরবে হাইওয়ে থানায় প্রাইভেটকার থেকে ৭ কেজি গাঁজা সহ ৩জন মাদক কারবারি আটক বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত পে-স্কেলসহ তিন বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি গঠন আশুলিয়ার চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যা মামলার আসামি গ্রেফতার যশোরের তারাগঞ্জ থেকে ৯০০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা ….স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার ….স্বাস্থ্যমন্ত্রী মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর

ঢাকার ধামরাই গণভোট ২০২৬ বিষয়ক অবহিত করণ সভা

মো: খালেকুজ্জামান সুজিত
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

সাংবাদিক মোঃ খালেকুজ্জামান সুজিত
বিশেষ প্রতিনিধি :

ঢাকা জেলার ধামরাই উপজেলাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মসজিদের ইমাম মন্দিরে পুরোহিতের সাথে গণ ভোট বিষয়ক অবহিতকরণ সভা সম্পন্ন করা হয়।

গতকাল ১৫ ই জানুয়ারী রোজ বৃহস্পতিবার বেলা ৩ ঘটিকায় ধামরাই উপজেলা মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার, ধামরাই জনাব খান সালমান হাবিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মুহাম্মদ মোজাম্মেল হক বলেন ভোট দেয়া আমাদের অধিকার, অতীতের সরকার আমাদের বঞ্চিত করেছে এটা নিঃসন্দেহে একটি খারাপ কাজ, এবার আমরা ভোটাধিকার হতে বঞ্চিত হতে চাই না আমরা সকলেই ভোটাধিকার প্রয়োগ করবো। একজন নাগরিক হিসেবে উপযুক্ত জন প্রতিনিধি নির্বাচিত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।

আমাদের এই দায়িত্ব কর্তব্য পালন না করি, আমরা যদি ভোট দিতে না যাই, আমরা যদি উপযুক্ত প্রার্থীকে নির্বাচিত না করি এতে করে যদি একজন খারাপ শাসক চলে আসে ও খারাপ কাজকর্ম সম্পন্ন করে তাহলে এর দায়ভার আমাদের কেই নিতে হবে এবং আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হব।
সকল জনগণের পক্ষে ভোট দেওয়া আমাদের প্রধান দায়িত্ব। তাই সকলেই ভোট দিতে যাবেন, আপনার নির্ধারিত প্রার্থীকে ভোট দেয়ার পাশাপাশি গণভোটের প্রতীক ক্রস ও রাইট প্রতীকে আপনার গণভোটের পক্ষ হলে রাইট এবং বিপক্ষ হলে ক্রস প্রতিকে ভোট দিবেন। কিন্তু সকলেই অবশ্যই ভোটকেন্দ্রে ভোট দিতে যাবেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি রিদওয়ান আহাম্মেদ রাফি, ধামরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা. উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মো: আরিফুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জনাবা নার্গিস আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার, পাট বিষয়ক কর্মকর্তা আতিকুর রহমান সহ উপজেলাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, স্কুল শিক্ষক, মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতগণ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102