বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাননীয় প্রধানমন্ত্রী, দোহাই লাগে ঈদের ছুটিতে অফিস করবেন না… তৃতীয় ভবিষ্যদ্বাণী মিললেই ‘ধ্বংস’ যুক্তরাষ্ট্র!” কুমিল্লা হোমনায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহাপরিচালকের দরবার গ্রহণ ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান —মহাপরিচালক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত H.E. Mr. Yao Wen এঁর সৌজন্য সাক্ষাৎ পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কমিটমেন্টের আইন: ——– আখতার হোসেন প্রশিক্ষণ ভাতা বিতরণে বিকাযুব উন্নয়ন অধিদপ্তরেরশ ও রকেটের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত খুলনায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

‎ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে রংপুরের তিন ছাত্র নেতা

আবদুল্লাহ আল আমিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল আমিনঃ
‎বাংলাদেশের ছাত্র রাজনীতিতে সক্রিয় ও অধিকার ভিত্তিক সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দিয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখা এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক যৌথ স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে রংপুর জেলার তিনজন পরীক্ষিত ও সংগ্রামী ছাত্রনেতার অন্তর্ভুক্তি উত্তরবঙ্গের ছাত্র রাজনীতিতে নতুন আশার আলো দেখাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন কমিটিতে কেন্দ্রীয় সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন রংপুরের কৃতি সন্তান ইমরান আহমেদ ও রাকিবুল ইসলাম বাপ্পি। পাশাপাশি সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ পদ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিবুল ইসলাম শিশির।

‎‎দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন, শিক্ষার্থীদের দাবি আদায়ে সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতার কারণে এই তিন নেতা কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা অর্জন করেছেন বলে সংগঠনের একাধিক সূত্র জানিয়েছে। তাদের অন্তর্ভুক্তিতে রংপুর তথা উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সমস্যা ও দাবিদাওয়া জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে উপস্থাপিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে রংপুরের তিন নেতার অন্তর্ভুক্তি শুধু সাংগঠনিক স্বীকৃতিই নয়, বরং উত্তরবঙ্গের শিক্ষার্থীদের প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের গুরুত্বের প্রতিফলন। দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যয় বৃদ্ধি, আবাসন সংকট, পরিবহন সমস্যা ও নিরাপদ ক্যাম্পাস ইস্যুতে রংপুর অঞ্চলের শিক্ষার্থীরা পিছিয়ে ছিল। নতুন নেতৃত্ব সেই শূন্যতা পূরণে ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন। কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পাওয়ার পর রংপুরের এই তিন ছাত্রনেতা শিক্ষার্থীদের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে আপসহীন থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

‎‎এ বিষয়ে গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য ও রংপুর ১আসনের এমপি পদপ্রার্থী হানিফ খান সজিব বলেন, ছাত্র অধিকার পরিষদ বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে। নতুন এই নেতৃত্ব শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
তিনি আরও বলেন, রংপুর দীর্ঘদিন ধরে অবহেলিত একটি অঞ্চল। কেন্দ্রীয় নেতৃত্বে রংপুরের এই শক্ত প্রতিনিধিত্ব উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সমস্যা জাতীয় পর্যায়ে তুলে ধরতে সহায়ক হবে। আমি নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং আশা করি তারা শিক্ষার্থীদের পক্ষে আপসহীন ভূমিকা পালন করবেন।

‎‎কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের নব্য সহ-সভাপতি ইমরান আহমেদ বলেন, কেন্দ্রীয় পর্যায়ে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার ওপর অর্পণ করায় সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বর্তমানে দেশের শিক্ষাঙ্গনে যে সংকট বিরাজ করছে, সেখানে সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রংপুরসহ সারাদেশের শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে আমরা রাজপথে ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকব।
‎কেন্দ্রীয় সহ-সভাপতি রাকিবুল ইসলাম বাপ্পি বলেন, ছাত্র অধিকার পরিষদ বরাবরই সাধারণ শিক্ষার্থীদের পালস বুঝে রাজনীতি করে। নতুন এই কমিটির মাধ্যমে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং সুস্থ, গণতান্ত্রিক ও লেজুড়বৃত্তিমুক্ত ছাত্ররাজনীতি প্রতিষ্ঠায় আমরা অগ্রণী ভূমিকা পালন করব। আমাদের লক্ষ্য একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়া।
রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম শিশির বলেন, রংপুর বিভাগের আটটি জেলায় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক ভিত আরও শক্তিশালী করাই আমার মূল লক্ষ্য। তৃণমূল পর্যায়ে শিক্ষার্থীদের সমস্যা চিহ্নিত করে তা কেন্দ্রীয় পর্যায়ে তুলে ধরা এবং বাস্তবসম্মত সমাধানের জন্য আন্দোলন গড়ে তুলব।

‎‎নতুন কমিটির অনুমোদনের পর কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক এক যৌথ বিবৃতিতে জানান, আগামী এক বছর মেয়াদে এই কমিটি ছাত্র অধিকার পরিষদকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠনে রূপ দিতে কাজ করবে। বিবৃতিতে তারা বলেন, শিক্ষা উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, নিরাপদ ও সহিংসতামুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা, শিক্ষার্থীদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতির বাইরে গিয়ে শিক্ষার্থীবান্ধব কর্মসূচি বাস্তবায়নই হবে এই কমিটির প্রধান এজেন্ডা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102