আহসান উল্লাহ খান, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ স্কাউটস এর প্রোগ্রাম বিভাগের উদ্যোগে জাতীয় সদর দফতরের শামস হলে গতকাল ১৩ জানুয়ারি ২০২৬ দিনব্যাপী জাতীয় প্রোগ্রাম মূল্যায়ন ওয়ার্কশপ বাস্তবায়িত হয়।
জাতীয় প্রোগ্রাম মূল্যায়ন ওয়ার্কশপে জুলাই ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ৬ মাসের প্রোগ্রাম কার্যক্রমের বাস্তবায়ন পরিস্থিতি উপস্থাপন এবং প্রোগ্রাম বিভাগের বাস্তবায়িত কার্যক্রম উপস্থাপন করা হয়। উপজেলা স্কাউটস, জেলা স্কাউটস ও আঞ্চলিক পর্যায়ে অ্যাওয়ার্ড মূল্যায়ন আয়োজন ও বাস্তবায়ন নিশ্চিতকরণ, অ্যাওয়ার্ড এর গুনগত মান উন্নয়ন বৃদ্ধিতে করণীয় বিষয়ে সেশন পরিচালিত হয়। ওয়ার্কশপে খুবই প্রয়োজনীয় একটি পোর্টাল নিয়ে আলোচনা করা হয়। এই পোর্টালের মাধ্যমে উপজেলা, জেলা ও অঞ্চলের শাপলা কাব অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট”স স্কাউট অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্ট”স রোভার স্কাউট অ্যাওয়ার্ড আবেদন করা যাবে।
জাতীয় প্রোগ্রাম ওয়ার্কশপে ইয়ুথ প্রোগ্রামে স্কাউট বয়সী ছেলে-মেয়েদের অধিকতর সম্পৃক্তকরণের কৌশল নির্ধারণ এবং ইয়ুথ প্রোগ্রাম যুগোপযোগী ও আধুনিকীকরণে করণীয় বিষয়ে গ্রুপ ওয়ার্ক করা হয়। ইয়ুথ ইনভলমেন্ট পলিসি বাংলাদেশে বাস্তবায়ন বিষয়ে গ্রুপ ওয়ার্ক করা হয়। নিয়মিত প্যাক মিটিং, ট্রুপ মিটিং ও ক্রু মিটিং বাস্তবায়ন ও মনিটরিং কৌশল নির্ধারণ করা হয়। তৃতীয় পঞ্চবার্ষিকী প্রোগ্রাম পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে সেসন পরিচালিত হয়। ওয়ার্কশপের সুপারিশমালা উপস্থাপন ও চুড়ান্তকরণ করা হয়। অতঃপর মুক্ত আলোচনা এবং সংক্ষিপ্ত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় প্রোগ্রাম ওয়ার্কশপের সমাপ্তি ঘোষণা করেন ওয়ার্কশপ পরিচালক বাংলাদেশ স্কাউটস এর উপ প্রধান জাতীয় কমিশনার মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ।
ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার জনাব এ বি এম আব্দুস সাত্তার, উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্কশপ পরিচালক ও বাংলাদেশ স্কাউটস এর উপ প্রধান জাতীয় কমিশনার এবং এশিয়া প্যাসিফিক রিজিওনাল (এপিআর) স্কাউট কমিটির নির্বাচিত সদস্য মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর কোষাধ্যক্ষ এবং পরিচালক, মাধ্যমিক বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), ঢাকা, প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শামসুল হক, নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব), বাংলাদেশ স্কাউটস।
জাতীয় প্রোগ্রাম মূল্যায়ন ওয়ার্কশপে অংশগ্রহণকারী হিসেবে বাংলাদেশ স্কাউটস এর আওতাধীন অঞ্চলসমূহ থেকে আঞ্চলিক উপ কমিশনার (প্রোগ্রাম), আঞ্চলিক সম্পাদক, জেলা রোভার স্কাউট লিডার, জেলা স্কাউট লিডার, জেলা কাব স্কাউট লিডার, এপিবিএন স্কাউট গ্রুপের সহ সম্পাদক খলিলুর রহমান সৈকত সহ জাতীয় সদর দফতরে কর্মরত প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভবৃন্দসহ সর্বমোট ১৮০ জন স্কাউটার উপস্থিত ছিলেন।