বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভৈরবে হাইওয়ে থানায় প্রাইভেটকার থেকে ৭ কেজি গাঁজা সহ ৩জন মাদক কারবারি আটক বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত পে-স্কেলসহ তিন বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি গঠন আশুলিয়ার চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যা মামলার আসামি গ্রেফতার যশোরের তারাগঞ্জ থেকে ৯০০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা ….স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার ….স্বাস্থ্যমন্ত্রী মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর

রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে আগুন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

রোববার, ১১ জানুয়ারি ২০২৬

রাজধানীর ব্যস্ততম কাকরাইল মোড়ে চলন্ত একটি মাইক্রোবাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মাইক্রোবাসটি মোড় অতিক্রম করার সময় এর ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। চালকের দ্রুত তৎপরতায় গাড়িতে থাকা চার নারী যাত্রী এবং চালক নিজে অক্ষত অবস্থায় নেমে আসতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. জীবন মিয়া জানান, খবর পেয়ে সন্ধ্যা ৭টা ২ মিনিটে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় ৭টা ২২ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

চালক রাজু ইসলাম জানান, নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদপুরের বাসায় ফেরার পথে এই বিপত্তি ঘটে। গাড়িটির রেজিস্ট্রেশন এক বছরেরও কম ছিল, গ্যাস লিকেজ বা যান্ত্রিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102