সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

এবার বাংলাদেশি শনাক্তে এআই টুল চালু করছে ভারত

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

রোববার, ১১ জানুয়ারি ২০২৬

ভারতের মুম্বাই থেকে অবৈধ অভিবাসীদের হঠাতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্য নিচ্ছে মহারাষ্ট্র সরকার। বিশেষভাবে বাংলাদেশি ও রোহিঙ্গাদের নির্ভুলভাবে শনাক্ত করতে একটি অত্যাধুনিক এআই টুল তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। সম্প্রতি ‘এনডিটিভি পাওয়ার প্লে’ অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। ফড়নবিস দাবি করেন, মুম্বাই থেকে ইতিমধ্যে অসংখ্য অবৈধ অভিবাসীকে বহিষ্কার করা হয়েছে এবং এই প্রক্রিয়াকে আরও গতিশীল করতেই প্রযুক্তির আশ্রয় নেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী জানান, আইআইটি বোম্বের কারিগরি সহযোগিতায় এই টুলটি তৈরি করা হচ্ছে। বর্তমানে এটি প্রায় ৬০ শতাংশ নির্ভুলভাবে কাজ করতে সক্ষম। তবে সরকার আশা করছে, আগামী চার মাসের মধ্যেই এই প্রযুক্তির কার্যকারিতা ১০০ শতাংশে পৌঁছাবে। তিনি আরও বলেন, অভিবাসীরা প্রথমে পশ্চিমবঙ্গে ঢুকে জাল নথিপত্র তৈরি করে এবং পরবর্তীতে মুম্বাইসহ ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করছে—এমন একটি সুনির্দিষ্ট কর্মপদ্ধতি তাদের নজরে এসেছে।

বিদ্বেষ ছড়ানোর অভিযোগ নাকচ করে ফড়নবিস স্পষ্ট করেন যে, মুম্বাইয়ে বসবাসরত বৈধ অ-মারাঠি ভাষাভাষীরা সম্পূর্ণ নিরাপদ। কিছু স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এনডিএ সরকারের মূল লক্ষ্য হলো মুম্বাইকে একটি টেকসই এবং প্রাণবন্ত মহানগরী হিসেবে গড়ে তোলা। অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি শহরের যানজট নিরসন এবং অবকাঠামো উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মুম্বাইয়ের ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামলাতে গণপরিবহন ও ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক করার পরিকল্পনাও তুলে ধরেন ফড়নবিস।

তিনি জানান, শহরের যানজট কমাতে এবং মানুষের যাতায়াত সহজ করতে একাধিক নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অবকাঠামোগত এই পরিবর্তনের মাধ্যমে মুম্বাইকে বিশ্বমানের বাসযোগ্য শহর হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102