শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

সিরাজগঞ্জ জেলায় বেলকুচিতে সহকারী প্রাথমিক শিক্ষক সমাজের আয়োজনে ইফতার মাহফিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল হক আজিম, সিরাজগঞ্জ : 

২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সহকারী প্রাথমিক শিক্ষক সমাজ বেলকুচি উপজেলা শাখার সম্মানে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ২৬শে মার্চ চক সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজ বেলকুচি শাখার সভাপতি ইখতেখার মো: আহসান উল্লাহ’র সভাপতিত্ব  ও বাংলাদেশ সরকারি শিক্ষক সমাজ বেলকুচি শাখার সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, মোঃ মনিরুজ্জামান মনি, বাংলাদেশ সহকারি শিক্ষক সিরাজগঞ্জ জেলা শাখা দুইজনে সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খাঁন আলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নূরুল ইসলাম গোলাম, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান সরকার, বেলকুচি থানা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফি, থানা বিএনপির সদস্য রেজাউল করিম, থানা বিএনপির সদস্য সেলিম খান লিটন, থানা বিএনপির সদস্য ইমতিয়াজ উদ্দিন, পৌর বিএনপির সদস্য জাহিদুল হক মুক্তা, পৌর বিএনপির সদস্য মাহমুদুল হাসান, যুবদলের আহবায়ক শামীম সরকার, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষক শিক্ষিকা বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন, পরে প্রধান অতিথি আমিরুল ইসলাম খাঁন আলিম তিনি তার বক্তব্যে বলেন আগামী নির্বাচনে বিএনপি সরকার ক্ষমতায় আসলে আর আমাকে যদি এই আসনে আপনারা এমপি বানান তাহলে আপনাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102