বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে ADB এর প্রতিনিধির বৈঠক শেখেরটেক এলাকা হতে মোঃ আলমগীর হোসেন ওরফে শুটার আলমগীর (৪৫) ‘কে ০১টি প্রাইভেটকারসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-২ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে তিনদিন ব্যাপী ঈদ উৎসবসহ ঈদের দিন রাজধানীতে বর্ণাঢ্য ঈদের মিছিলের আয়োজন করা হবে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ,, বাণিজ্যমন্ত্রী পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র বিশেষ তৎপরতাঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ৪৭ টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন- বান্দরবান লামায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান বীমা কোম্পানির লাইসেন্স ফি মওকুফ চেয়েছে বিআইএ হরিপুরে চাচার জমি দখলের চেষ্টায় ভাতিজা

চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্ত:নগর ট্রেন চালুতে বুলবুলের প্রতিশ্রুতি, হারুনের ‘না’

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে রেল যোগাযোগ ও উন্নয়ন প্রকল্প নিয়ে দুই হেভিওয়েট নেতা— হারুন ও বুলবুলের পরস্পরবিরোধী অবস্থান সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রেল প্রকল্পে হারুনের অনীহা:

সম্প্রতি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ দাবি করেছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দুরুত্ব বেশি নয়। তাই জেলা শহর থেকে যে কেউ রাজশাহী গিয়ে সেখান থেকে ঢাকাগামী ট্রেন ধরে ঢাকার উদ্দেশে রওনা দিতে পারে। তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে নতুন করে আন্তনগর ট্রেন দাবি ও উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি সাফ জানিয়ে দেন, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এবং চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের অবকাঠামোগত উন্নয়নসহ নানান জটিলতার কারণ উল্লেখ করে তিনি এই মুহূর্তে জনসাধরনের নতুন ট্রেনের দাবিকে ‘না’ বলছেন। হারুনের মতে, বিশাল বাজেটের এই প্রকল্পের চেয়ে বিদ্যমান সড়কপথের সংস্কার এবং রেল বন্দরসহ কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দেওয়া বেশি প্রয়োজন। তার এই অবস্থানকে অনেকে ‘বাস্তববাদী’ বললেও বিরোধীরা একে উন্নয়নের পথে বাধা হিসেবে দেখছেন।

বুলবুলের পাল্টা প্রতিশ্রুতি:

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল তার নির্বাচনী প্রচারণায় রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়নের প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, নির্বাচিত হলে তিনি শুধুমাত্র নতুন ট্রেনই চালু করবেন না, বরং এই অঞ্চলকে একটি আধুনিক রেলওয়ে হাব হিসেবে গড়ে তুলবেন।

জনসাধারণের প্রতিক্রিয়া:

দুই নেতার এমন অবস্থানে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক পক্ষ হারুনের মিতব্যয়ী চিন্তাকে সমর্থন করলেও, তরুণ প্রজন্মের বড় একটি অংশ বুলবুলের আধুনিক রেল যোগাযোগের প্রতিশ্রুতিতে আশাবাদী।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102