শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

e-VAT System হতে সরাসরি করদাতার ব্যাংক এ্যকাউন্টে অনলাইনে ভ্যাট রিফান্ড চালু করলো এনবিআর

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

০৭ জানুয়ারি, ২০২৫

করদাতাদের ভ্যাট রিফান্ড প্রাপ্তিতে ভোগান্তি দূর করতে জাতীয় রাজস্ব বোর্ড অটোমেটেড পদ্ধতিতে রিফান্ড আবেদন প্রক্রিয়াকরণের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে ভ্যাট ব্যবস্থাপনায় ব্যবহৃত e-VAT System এ একটি নতুন রিফান্ড মডিউল সংযোজন করা হয়েছে। এ ব্যবস্থায় অর্থ বিভাগের iBAS++ এর সাথে সংযোগ স্থাপন পূর্বক বাংলাদেশ ব্যাংকের BEFTN (Bangladesh Electronic Fund Transfer Network) এর মাধ্যমে করদাতাগণের নির্ধারিত ব্যাংক একাউন্টে প্রাপ্য রিফান্ডের অর্থ সরাসরি স্থানান্তর করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনলাইন রিফান্ড সিস্টেমে করদাতা অনলাইনে তার মাসিক মুসক রিটার্নের মাধ্যমে প্রাপ্য রিফান্ডের জন্য আবেদন করার পর সংশ্লিষ্ট মুসক কমিশনারেট আবেদনটি প্রক্রিয়াকরণের পর প্রাপ্য অর্থ স্বয়ংক্রিয়ভাবে করদাতার ব্যংক হিসাবে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব আবদুর রহমান খান এফসিএমএ অনলাইন সিস্টেমের মাধ্যমে ঢাকাস্থ তিনটি ভ্যাট কমিশনারেটের তিনজন সম্মানিত করদাতার ব্যাংক একাউন্টে সরাসরি ৪৫ লক্ষ ৩৫ হাজার টাকা ভ্যাট ফেরত প্রদানের মাধমে অনলাইন ভ্যাট রিফান্ড প্রক্রিয়াটি আজ উদ্বোধন করেন। উদ্বোধনি অনুষ্ঠানে করদাতাগণের প্রতিনিধি এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অনলাইন ভ্যাট রিফান্ড মডিউলটি বাস্তবায়নের ফলে করদাতাদের রিফান্ড আবেদন সম্পূর্ন স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত নিষ্পন্ন করা সম্ভব হবে। এখন থেকে রিফান্ড আবেদন দাখিল ও তা প্রাপ্তির জন্য করদাতাদের ভ্যাট কার্যালয়ে আসতে হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য এবং সহযোগিতার প্রয়োজন হলে করদাতাগণকে সংশ্লিষ্ট মুসক কমিশনারেটে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হলো।

জাতীয় রাজস্ব বোর্ডের সকল কার্যক্রম ডিজিটাল করার মাধ্যমে কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার চলমান উদ্যোগে সম্মানিত করদাতাগণের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

-জাতীয় রাজস্ব বোর্ড

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102