বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভৈরবে হাইওয়ে থানায় প্রাইভেটকার থেকে ৭ কেজি গাঁজা সহ ৩জন মাদক কারবারি আটক বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত পে-স্কেলসহ তিন বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি গঠন আশুলিয়ার চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যা মামলার আসামি গ্রেফতার যশোরের তারাগঞ্জ থেকে ৯০০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা ….স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার ….স্বাস্থ্যমন্ত্রী মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর

অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিনের মৃত্যুতে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের শোকবার্তা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৭ জানুয়ারি ২০২৬

বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের অষ্টাদশ ব্যাচের সদস্য এবং তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এবং মহাসচিব মো. মামুন অর রশিদ। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) এসোসিয়েশনের এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

শোকবার্তায় উল্লেখ করা হয়, মুন্সী জালাল উদ্দিন একজন সৎ ও দক্ষ কর্মকর্তা ছিলেন। বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।ব্যক্তিত্বসম্পন্ন কর্মকর্তা হিসেবে তিনি সিভিল সার্ভিসে সুপরিচিত ছিলেন। তাঁর মৃত্যু তথ্য সার্ভিসের জন্য অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্সী জালাল উদ্দিন মারা যান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102