শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

মঙ্গলবার, ০৬ জানুয়ারি, ২০২৬

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আটক ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৫ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে গুলশান থানায় দায়ের করা প্রতারণা ও জাল-জালিয়াতি মামলায় এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানির সময় আসামির কাছ থেকে উদ্ধার হওয়া একাধিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রাখার কারণ জানতে চাইলে আদালতে হামীম বলেন, একটি আমার আসল এনআইডি, আর অন্য দুটি গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে যাওয়ার উদ্দেশ্যে তৈরি করেছিলাম।

তিনি আরও বলেন, তারেক রহমানকে দেখার জন্য আমি কার্যালয়ের সামনে গিয়েছিলাম।

এর আগে গুলশান থানা-পুলিশ ইনামে হামীমকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্র জানায়, রোববার(৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে গুলশানের ৮৬ নম্বর রোডে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সন্দেহজনকভাবে অবস্থান করার সময় চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) তাকে আটক করে। পরে পুলিশে খবর দিলে গুলশান থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদের সময় তার কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে তিনটি এনআইডি কার্ড এবং পাঁচটি ভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়। এ ঘটনায় গুলশান থানায় প্রতারণা ও জাল-জালিয়াতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করলে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এর বিরোধিতা করেন। তিনি বলেন, তারেক রহমানকে দেখার ইচ্ছা থাকলে গভীর রাতে একাধিক এনআইডি ও চেক বই নিয়ে ওই এলাকায় ঘোরাফেরা করার কোনো যুক্তি নেই। রিমান্ডে নিলে প্রকৃত তথ্য উদ্ঘাটন সম্ভব হবে।

ওসমান হাদির খুনি ফয়সাল কোথায়, জানালেন ডিবিপ্রধান। রিমান্ড আবেদনে পুলিশ জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আসামি কোনো ধরনের নাশকতা বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। নিজের ছবি ব্যবহার করে একাধিক এনআইডি বহন করা গুরুতর অপরাধ উল্লেখ করে মামলার রহস্য উদ্ঘাটনে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা বলা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102