শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তারেক রহমানের সঙ্গে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র চেয়ারম্যান জহিরুল ইসলাম রিংকুর সৌজন্য সাক্ষাৎ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম রিংকু এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে মিলিত হন। সম্প্রতি অনুষ্ঠিত এই সাক্ষাৎটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সাক্ষাৎকালে তারেক রহমান ও জহিরুল ইসলাম রিংকু পরস্পরের কুশল বিনিময়ের পাশাপাশি দেশের সাম্প্রতিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। আলোচনায় জাতীয় অর্থনীতির চলমান চ্যালেঞ্জ, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ, বীমা খাতের সম্ভাবনা এবং দেশের সামগ্রিক উন্নয়নে বেসরকারি খাতের ভূমিকা গুরুত্ব পায় বলে জানা গেছে। এছাড়াও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও তাঁদের মধ্যে খোলামেলা আলোচনা হয়।
সূত্র জানায়, তারেক রহমান দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নে দায়িত্বশীল কর্পোরেট নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন। এসময় তিনি বীমা খাতসহ আর্থিক প্রতিষ্ঠানের সুশাসন, স্বচ্ছতা ও গ্রাহকস্বার্থ রক্ষার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। জবাবে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র চেয়ারম্যান জহিরুল ইসলাম রিংকু দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় বীমা খাতের অবদান আরও জোরদার করতে প্রতিষ্ঠানটির বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

এই সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পাশাপাশি বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে আলোচনা আরও বহুমাত্রিক রূপ পায় এবং সমসাময়িক অর্থনৈতিক বাস্তবতা নিয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি উঠে আসে।

সংশ্লিষ্ট মহল মনে করছে, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক নেতৃত্ব ও ব্যবসায়ী সমাজের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। একই সঙ্গে এটি দেশের অর্থনীতি, বিনিয়োগ পরিবেশ এবং বেসরকারি খাতের উন্নয়নে ইতিবাচক বার্তা প্রদান

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102