রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

FRC and Economic Governance in Bangladesh” শীর্ষক একটি সেমিনার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

৪ জানুয়ারি, ২০২৬

গতকাল (০৪/০১/২০২৬ তারিখ) অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ে মাননীয় অর্থ উপদেষ্টো মহোদয়ের সভাপতিত্বে অর্থ সচিব মহদয়ের উপস্থিতিতে ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) এর চেয়ারম্যান ড. মো: সাজ্জাদ হোসেন ভূইয়া বাংলাদেশের অর্থনীতিতে এফআরসি এর ভূমিকা বিষয়ে “ FRC and Economic Governance in Bangladesh” শীর্ষক একটি সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। উক্ত সেমিনারে অর্থ বিভাগ ও এফআরসি এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মাননীয় অর্থ উপদেষ্টা বাংলাদেশের হিসাব, নিরীক্ষা ও সর্বপোরি আর্থিক শৃংখলা আনয়নে এফআরসি এর বিগত ০৮ (আট) মাসের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি এফআরসি এর নিম্নবর্ণিত action plan সমূহ বাস্তবায়নের লক্ষ্যে দ্রূত পদক্ষেপ গ্রহণের জন্য অর্থ বিভাগ ও এফআরসি কে নির্দেশনা প্রদান করেন:
১. ৫৭ জন কর্মকর্তা/কর্মচারী এর নিয়োগ দ্রুত সম্পন্নকরণ;
২. এফআরসি এর ০৪ (চার) টি বিধিমালা জারীকরণে প্রয়োজনীয় ব্যবন্থা গ্রহণ;
৩. এফআরসি এর আটোমেশনের জন্য কর্মসূচী অনুমোদন ও বাস্তবায়ন;
৪. আর্ন্তজাতিক মানদন্ড নির্ধারণী প্রতিষ্ঠান যেমন: IFRS Foundation, International Federation of Accountants (IFAC), XBRL International Inc., Asian Oceanian Standards Setters Group, International Forum of Accounting Standard Setters (IFASS), Accounting and Auditing Organization for Islamic Financial Institutions (AAOIFI) সদস্যপদ গ্রহণ, নবায়ন ও পরবর্তীতে এতদ্‌সংক্রান্ত প্রয়োজনীয় যাবতীয় সহায়তা প্রদান;
৫. আর্ন্তজাতিক সংস্থাসমূহের সাথে জ্ঞানভিত্তিক প্রশিক্ষণ, দ্বিপক্ষীয় সভা আয়োজন ও সমঝোতা স্মারক স্বাক্ষর সংক্রান্ত সহায়তা প্রদান।
মাননীয় অর্থ উপদেষ্টা এফআরসি এর চেয়ারম্যান কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয়ের আর্থিক প্রতিবেদন প্রনয়ণ ও নিরীক্ষা সংক্রান্ত গৃহীত পদক্ষেপসমূহের প্রশংসা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102