বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত H.E. Mr. Yao Wen এঁর সৌজন্য সাক্ষাৎ পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কমিটমেন্টের আইন: ——– আখতার হোসেন প্রশিক্ষণ ভাতা বিতরণে বিকাযুব উন্নয়ন অধিদপ্তরেরশ ও রকেটের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত খুলনায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কুমিল্লা তিতাসে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে এমপি সেলিম ভূইয়াকে সংবর্ধনা কুমিল্লা তিতাসে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে ADB এর প্রতিনিধির বৈঠক

কু‌ষ্টিয়ায় ৬ জন প্রার্থীর ম‌নোনয়ন বা‌তিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে কু‌ষ্টিয়া জেলার ৪টি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। র‌বিবার (৪ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হো‌সেন তাদের মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের পর বাতিল করেন। এ সময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো.মাহবুবুর রহমান উপ‌স্থিত ছি‌লেন। বাতিল হওয়া বে‌শিরভাগ স্বতন্ত্র প্রার্থী ছিলেন। মনোনয়ন পত্রের সাথে হলফনামায় ও এক শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষরে ত্রুটি থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়ে‌ছে।

সকাল ১০টা থে‌কে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হওয়া বাছাইয়ে কু‌ষ্টিয়া-১(দৌলতপুর), কু‌ষ্টিয়া-২(মিরপুর-‌ভেড়ামারা) ও কু‌ষ্টিয়া-৪(কুমারখালী-‌খোকসা) আসনের ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া কুষ্টিয়া-৩ আস‌নে সকল প্রার্থীর ম‌নোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এরমধ্যে রয়েছেন কুষ্টিয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী উপ‌জেলা বিএন‌পির সা‌বেক যুগ্ম আহবায়ক মো. নুরুজ্জামান ও জাতীয় সমাজতা‌ন্ত্রিক দলের-‌জেএস‌ডি গিয়াস উদ্দিন। কু‌ষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হক। কু‌ষ্টিয়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী, উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি নুরুল আনসার ও বাংলা‌দেশ সুপ্রীম পার্টির(বি.এস.পি) খাইরুল ইসলাম। কু‌ষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হো‌সেন জানান, কু‌ষ্টিয়ার ৪‌টি আস‌নে ৩৩ জন প্রার্থীর ম‌ধ্যে ৬ জ‌নের মনোনয়ন বাতিল হ‌য়ে‌ছে। বি‌শেষ ক‌রে স্বতন্ত্র প্রার্থী‌দের এক শতাংশ ভোটারের সমর্থনের ত্রুটি ছিল। ত‌বে ম‌নোনয়ন বা‌তিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102