বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভৈরবে হাইওয়ে থানায় প্রাইভেটকার থেকে ৭ কেজি গাঁজা সহ ৩জন মাদক কারবারি আটক বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত পে-স্কেলসহ তিন বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি গঠন আশুলিয়ার চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যা মামলার আসামি গ্রেফতার যশোরের তারাগঞ্জ থেকে ৯০০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা ….স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার ….স্বাস্থ্যমন্ত্রী মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর

হাইকোর্টের ৬৬টি বেঞ্চ গঠন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ডিসেম্বরের অবকাশ শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার কাজ পরিচালনার জন্য ৬৬টি বেঞ্চ গঠন করা হয়েছে।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশে গঠিত ৬৬টি বেঞ্চের তালিকা আজ শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যেখানে ৩৩টি একক বেঞ্চ ও ৩৩টি দ্বৈত বিচারপতির বেঞ্চ রয়েছে। রবিবার থেকে হাইকোর্টের এসব বেঞ্চে বিচারকাজ চলবে।

রবিবার (৪ জানুয়ারি ) প্রথম সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি হিসেবে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একইদিন সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নম্বর এজলাস কক্ষে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথগ্রহণ করেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102