রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ডিসেম্বর মাসে ১ লক্ষ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন করেছে জাতীয় রাজস্ব বোর্ড

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

০৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে ভ্যাট দিবস এবং ১০-১৫ ডিসেম্বর ২০২৫ ভ্যাট সপ্তাহ পালন করেছে জাতীয় রাজস্ব বোর্ড। ভ্যাট দিবসের এবারের মূল প্রতিপাদ্য ছিল ‘‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’’। উক্ত প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক বিশেষ নিবন্ধন ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী ১ লক্ষ অনিবন্ধিত প্রতিষ্ঠানকে নতুনভাবে চিহ্নিতকরণ ও নিবন্ধনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

দেশের ১২টি ভ্যাট কমিশনারেট ছুটির দিনসহ প্রতিদিন বিশেষ এই ক্যাম্পেইন ও জরিপ পরিচালনার মাধ্যমে ডিসেম্বর, ২০২৫ মাসে ১ লক্ষ ৩১ হাজার অনিবন্ধিত প্রতিষ্ঠানকে নতুন ভ্যাট নিবন্ধন প্রদান করেছে। অন্তর্বর্তি সরকার দায়িত্ব নেয়ার পূর্বে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫ লক্ষ ১৬ হাজার। বর্তমানে এ সংখ্যা দাড়িয়েছে ৭ লক্ষ ৭৫ হাজার।

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আদায়কৃত শুল্ক, ভ্যাট এবং আয়করের মধ্যে সর্বোচ্চ পরিমান আদায় হয় ভ্যাট হতে। গত বছর মোট রাজস্ব আদায়ের ৩৮% ভ্যাট হতে আদায় হয়েছে। ভ্যাটের আওতা বৃদ্ধির মাধ্যমে এ খাত হতে আদায় উল্লেখযোগ্য পরিমানে বাড়ানো সম্ভব। ভ্যাটের আওতা বাড়ানোর লক্ষ্যে ইতোমধ্যে বিদ্যমান ভ্যাট আইন সংশোধন করে বাৎসরিক টার্নওভার ৩ কোটি টাকার পরিবর্তে ৫০ লক্ষ টাকার অধিক হলেই ভ্যাট নিবন্ধনের বিধান করেছে বর্তমান সরকার ।

ভ্যাট নিবন্ধনযোগ্য প্রতিষ্ঠানসমূহের সহজে ভ্যাট নিবন্ধন করা, নিবন্ধিত প্রতিষ্ঠানসমূহ কর্তৃক সংগৃহিত ভ্যাট সহজে অনলাইনে সরকারি কোষাগারে জমা দেয়া, eVAT সিস্টেমের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেয়া এবং অটোমেটেড পদ্ধতিতে অতিরিক্ত পরিশোধিত ভ্যাট সরাসরি ব্যাংক হিসাবে ফেরত দেয়ার ব্যবস্থা করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এছাড়া, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজবোধ্য ভ্যাট রিটার্ন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে।

একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অনলাইনভিত্তিক দক্ষ ভ্যাট ব্যবস্থা বাস্তবায়নের কাজে জাতীয় রাজস্ব বোর্ড দেশের সর্বস্তরের ভোক্তা, ব্যবসায়ী, শিল্প মালিক ও প্রচার মাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করছে।

-জাতীয় রাজস্ব বোর্ড

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102