শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

ভোলা–২ আসনে বিএনপি প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মো: তুহিন ফরাজী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৩৭১ বার পড়া হয়েছে

মোঃ তুহিন ফরাজী, প্রতিনিধি (ভোলা) :

ভোলা–২(বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে। আজ যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এতে ভোলা–২ আসনের বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে দলীয় নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করে বলেন, আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহিম একজন পরীক্ষিত, জনবান্ধব ও জনপ্রিয় নেতা। তার নেতৃত্বে ভোলা–২ আসনে ধানের শীষ বিজয়ের ব্যাপারে তারা আশাবাদী।
এ সময় আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহিম বলেন, “মনোনয়নপত্র বৈধ হওয়ায় আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ভোলা–২ আসনের জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিজয় অর্জনের প্রত্যাশা করি।”
তিনি আরও বলেন, জনগণের ভোট ও দোয়ায় নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর থেকে ভোলা–২ আসনে নির্বাচনী প্রচারণা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102