বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
চীনা রাষ্ট্রদূতের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ কুমিল্লা তিতাসে তিতাস মুক্ত স্কাউট দলের স্কাউটস ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুনে চালু হবে ই-হেলথ কার্ড …স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী আমেরিকা থেকে  ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম নিয়ে  MV.CALYPSO N জাহাজটি মোংলা বন্দরে পৌঁছেছে সিটিটিসি’র প্রধানের সাথে এফবিআই-এর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা জেলার বিজয় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদি বাদশার উপহার ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টুন উধাও চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান মাননীয় প্রধানমন্ত্রী, দোহাই লাগে ঈদের ছুটিতে অফিস করবেন না…

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আচরণ বিধি প্রতিপালনে নীলফামারী জেলা রিটার্নিং অফিসারের মতবিনিময় সভা

মাহমুদ আল হাসান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

মাহমুদ আল-হাসান, স্পেশাল করেসপন্ডেন্ট :

৩০ ডিসেম্বর, মঙ্গলবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অনুষ্ঠানে নির্বাচনী আচরন বিধিমালা প্রতিমালা প্রতিপালনে মতবিনিময় সভা করেছে নীলফামারী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। আজ দুপুর ১১’৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় ডিআইজি রংপুর, পুলিশ সুপার নীলফামারী, সেনাবাহিনীর জেলা প্রতিনিধি, জেলা র‍্যাবের প্রধান, নীলফামারী জেলা এনএসআই এর সহকারি পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, জেলা ম্যাজিস্ট্রেট নীলফামারী, নীলফামারী সদর, জলঢাকা, ডোমার, ডিমলা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ সহ নীলফামারী ১,২,৩ ও ৪ আসনের প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী ও প্রার্থীর প্রতিনিধিবৃন্দ।

মতবিনিময় সভায় জেলা ম্যাজিস্ট্রেট নির্বাচনী বিধিমালার বিস্তারিত তুলে ধরেন এবং প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করেন। একটি উৎসব মুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে তিনি সকল প্রার্থী ও গণমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করেন।

মতবিনিময় সভায় নীলফামারী-২ সদর আসনে জামায়াতের প্রার্থী এড. আল-ফারুক আব্দুল লতিফ প্রতিপক্ষ প্রার্থীর পোস্টার এখনও বিভিন্ন স্থানে বহাল তবিয়তে সাঁটানো থাকায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। জেলা প্রশাসক এ বিষয়ে ব্যাবস্থা গ্রহনে জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা প্রদান করেন। তিনি নির্বাচনের দিন পর্যন্ত সকল প্রার্থীগণকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন ও আইন প্রয়োগে নিরপেক্ষ থাকার আশ্বাস প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102