সোমবার, ২৫ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে জামায়াত, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন পত্র জমা

মাহমুদ আল হাসান
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

মাহমুদ আল-হাছান, বিশেষ প্রতিনিধি :

২৯ ডিসেম্বর, সোমবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে মনোনয়ন পত্র জমা দিলেন জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। আজ দুপুর ১২’০০ টায় তিনি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নীলফামারী জনাব নায়িরুজ্জামানের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সাথে ছিলেন নীলফামারী জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার, জলঢাকা উপজেলা আমীর জনাব মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা নায়েবে আমীর জনাব আলহাজ্ব কামরুজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল হাছান। এর আগে নেতৃবৃন্দ জামায়াতের জেলা কার্যালয় আল হেলাল একাডেমীতে সংক্ষিপ্ত সমাবেশ ও উপস্থিত নেতাকর্মীদের নিয়ে আবেগঘন মুননাজাত করেন।

জামায়াত নেতৃবৃন্দ ছাড়াও এ সময় মাওলানা সালাফীর সাথে ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন (চরমোনাই) এর জলঢাকা উপজেলা সভাপতি জনাব আমজাদ হোসেন ভেন্ডার, জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র নীলফামারী জেলা যুগ্ম সমন্বয়ক মোহাইমেনুল হক সানা, জলঢাকা উপজেলা এনসিপি’র মুখ্য সংগঠক রেজাউল ইসলাম রাজু সহ জেলা ও ইপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

জেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিয়ে নেতৃবৃন্দ সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জলঢাকা জনাব জায়িদ ইমরুল মোজাক্কিনের কার্যালয়েও মনেনয়নপত্রের আরেক কপি জমা দিয়েছেন। ু সময় বিপুল সংখ্যক নেতাকর্মীকে জলঢাকা উপজেলা চত্বরে অবস্থান করতে দেখা যায়। মাওলানা ওবায়দুল্লাহ সালাফী উপস্থিত সহস্রাধিক নেতাকর্মীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এর আগে জাতীয় পর্টির প্রার্থী জনাব রোহান চৌধুরী উপজেলা নির্বাহী অফিসারের নিকট মনেনয়ন পত্র জমা দেন বলে জানা গেছে।

উল্লেখ্য যে, গত ২৮ ডিসেম্বরে বিএনপি মনোনিত প্রার্থী জনাব আলহাজ্ব সৈয়দ আলী সহকারি রিটার্নিং অফিসার ও জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জায়িদ ইমরুল মেজাক্কিনের কাছে তার মনেনয়নপত্র জমা দিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102