বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভৈরবে হাইওয়ে থানায় প্রাইভেটকার থেকে ৭ কেজি গাঁজা সহ ৩জন মাদক কারবারি আটক বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত পে-স্কেলসহ তিন বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি গঠন আশুলিয়ার চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যা মামলার আসামি গ্রেফতার যশোরের তারাগঞ্জ থেকে ৯০০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা ….স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার ….স্বাস্থ্যমন্ত্রী মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর

আগামী নির্বাচনে ভোট রক্ষায় যুবকদের ভূমিকা রাখতে হবে -যুব আন্দোলনের মতবিনিময় সভায় মুফতি ইসমাঈল সিরাজী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

২৮ ডিসেম্বর’২৫, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি মুহাম্মাদ সোহেল আরমানের সভাপতিত্বে আগামী নির্বাচনে যুবকদের করণীয় শীর্ষক “যুব মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুফতি ইসমাঈল সিরাজী।

মতবিনিময় সভায় মুফতি ইসমাঈল সিরাজী বলেন, যুগে যুগে আন্দোলন সংগ্রামে যুবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, রাসূল সা: এর দ্বীন প্রতিষ্ঠা ও প্রচারের কাজে সবচেয়ে বেশী ভূমিকা রেখেছে যুবকরা, বাংলাদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামেও যুবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
কিন্তু, যুবকদের ব্যবহার করে যারা ক্ষমতায় এসে আঙুল ফুলে কলাগাছে পরিণত হয়েছে তারাই মাদকের ভয়াল থাবায় যুবকদের ধ্বংস করেছে, এবং ক্ষমতায় টিকে থাকার জন্য যুবকদের অপব্যবহার করেছে। জুলাই বিপ্লব পরবর্তী আমরা আর এই দৃশ্য দেখতে চাই না।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে যুবরাই ভোট রক্ষা করবে, যারা ভোট নিয়ে কারচুপির চেষ্টা করবে তাদের সেই ষড়যন্ত্র নস্যাৎ করবে যুবকরাই। অতএব ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা কর্মীকে প্রস্তুত থাকতে হবে এবং আগামী নির্বাচনে ভোট রক্ষায় যুবকদের ভূমিকা রাখতে হবে।

উক্ত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মুহাম্মাদ ওমর ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সহ-সভাপতি আলহাজ্ব আমান উল্লাহ্, সেক্রেটারি মুহাম্মাদ জোবায়ের হোসাইন সহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখা দায়িত্বশীল এবং ইউনিয়ন শাখার দায়িত্বশীলবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102