রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তারেক রহমানকে নিয়ে বিবিসির প্রতিবেদন প্রকাশ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটি স্পর্শ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তাকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে তার এই প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে, তারেক রহমানের দেশে ফেরা নির্বাচনী সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী পদে প্রধানতম দাবিদার হিসেবে আবির্ভূত হয়েছেন তারেক রহমান, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদের অন্যতম শক্তিশালী দাবিদার এই নেতা।

৬০ বছর বয়সী তারেক রহমান প্রভাবশালী জিয়া পরিবারের উত্তরাধিকারী এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, তার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী নতুন বছরে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে জয়ী হয়ে পুনরায় ক্ষমতায় ফিরতে চায়।

২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থানরত তারেক রহমান, নির্বাচনে বিএনপি যদি বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে তাহলে দেশের নতুন নেতা হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গত বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার প্রেক্ষাপটেই তারেক রহমানের এই প্রত্যাবর্তন ঘটেছে, আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি তদন্ত শুরু হলেও শেখ হাসিনার শাসনের পতনের পর তিনি সব অভিযোগ থেকে অব্যাহতি পান।

বর্তমানে শেখ হাসিনা ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন, তার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনাও ক্ষীণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই আসন্ন এই নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে দেখছেন।

গত মাসে সরকারবিরোধী আন্দোলন দমনে ভূমিকার অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জাতিসংঘের তদন্তকারীদের মতে, ছাত্র-জনতার ওই অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারান, যদিও অনুপস্থিতিতে বিচার হওয়া শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102