বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কোন দপ্তরে ৮ প্রতিমন্ত্রীর দায়িত্ব বদল   প্রাথমিক শিক্ষা থেকেই মানোন্নয়নে জোর: নিবিড় তদারকির ঘোষণা প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর হাসপাতালে রোগীর চাপ সামলে সেবার মানোন্নয়নে উদ্যোগ নেয়া হচ্ছে …স্বাস্থ্য মন্ত্রী পল্লী উন্নয়ন ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে সুইজারল্যান্ডের আগ্রহ বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হোমনার মনিপুরে তিনজনকে জবাই করে মারার বিচার না পেয়ে পরিবারের বিক্ষোভ মিছিল উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে ইউজিসিকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান কক্সবাজার চাঁদাবাজ- দখলদারদের জায়গা নেই অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না —-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে গুলি করে আহত করার ঘটনায় অস্ত্র-গুলিসহ চারজনকে গ্রেফতার

মালয়েশিয়ায় বিদেশিদের জন্য চালু হচ্ছে বিশেষ পাস (investor pass) চালুর ঘোষণা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া :

মালয়েশিয়ায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি ভিজিট পাস সুবিধা চালু করা হচ্ছে। মঙ্গলবার (২৫ মার্চ) এ ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইবি দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন বিন ইসমাইল।

আগামী পহেলা এপ্রিল থেকে মালয়েশিয়ায় বিদেশিদের জন্যে চালু হচ্ছে বিশেষ পাস (investor pass) ভিসার মেয়াদ থাকবে ৬ মাস পরবর্তীতে রিনিও করা যাবে আরো ৬ মাস।

Category _ MEV
Multiple entry visa

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় বিনিয়োগের সুযোগ আরও অবারিত করতে বিদেশি বিনিয়োগকারীদের বেশি সুযোগ-সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই লক্ষ্যে আগামী ১ এপ্রিল থেকে দীর্ঘমেয়াদি ভিজিট পাস চালু করা হচ্ছে।

বিবৃতি অনুসারে, এই ভিজিট পাসের ফলে বিদেশি বিনিয়োগকারীরা ছয় মাসের মাল্টিপল ভিসা দিয়ে মালয়েশিয়ায় অবস্থান করতে পারবেন এবং প্রয়োজনে এটি আরও ছয় মাসের জন্য নবায়ন করতে পারবেন। যা বিনিয়োগকারীদের মালয়েশিয়ায় দীর্ঘ সময় অবস্থান করে তাদের বিনিয়োগ কার্যক্রম আরও সহজ করবে।

বিবৃতিতে আরও বলা হয়, বিনিয়োগকারীদের মধ্বিযে যারা কোনো বিনিয়োগ সংস্থা বা সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন তাদের সুবিধার্থে দীর্ঘমেয়াদি সোশ্যাল ভিজিট পাস চালু করা হয়েছে। তবে বিনিয়োগকারীদের বয়স ১৮ বছরের বেশি হতে হবে এবং কোনো ডিপেন্ডেন্ট পাসের অনুমতি থাকবে না।

গত ৬ মার্চ মালয়েশিয়ার সংসদে এক প্রশ্নোত্তর পর্বে সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, বিনিয়োগকারীদের এই ভিজিট পাস ইলেকট্রনিকভাবে ইস্যু করা হবে, যা বিনিয়োগকারীদের জন্য আরও সুবিধাজনক হবে। ভিজিট পাসের জন্য এক্সপ্যাটস গেটওয়ের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। যার ঠিকানা: https://xpatsgateway.com.my

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, এই উদ্যোগ বাস্তবায়নে সহায়তার জন্য ইমিগ্রেশন আবেদন প্রক্রিয়া সহজতর করবে। এছাড়া বিনিয়োগ সংস্থাগুলোর সহায়তা, পর্যালোচনা, অনুমোদন এবং এন্ড-টু-এন্ড প্রক্রিয়ার মাধ্যমে অনলাইনে ইনভেস্টর পাস মুদ্রণ করবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৬ পূর্বাহ্ণ
  • ১২:১৪ অপরাহ্ণ
  • ১৬:২৪ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:১৯ অপরাহ্ণ
  • ৬:১৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102