রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নবাবগঞ্জে নয়নশ্রী বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে খানেপুর গ্রামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহীনুর আলমের সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. শাহজাহান মোল্লা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো. আইয়ুব হোসেন চুন্নু মিয়া এবং উপজেলা বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক রায়আন ইসলাম রাজু।

এ সময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মো. মিয়াজদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নূরুল ইসলাম সাগর মেম্বার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. আইয়ুব আলী, ৫নং ওয়ার্ড সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক শেখ মো. রাহেন, ৬ নং ওয়ার্ড সভাপতি আনসার আলী মাদবর ও সাধারণ সম্পাদক আবুল কালাম, ৪নং ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম ও সিদ্দিক খান, ছাত্রদল নেতা অর্পণ ইসলাম অপু এবং ওয়ার্ড বিএনপি’র বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা।

ইউনিয়ন সাধারণ সম্পাদক শাজাহান মোল্লা তার বক্তৃতায় বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে এই ইফতার মাহফিল। আমরা দ্রুত স্রষ্টার কাছে বেগম জিয়ার রোগমুক্তি কামনা করছি। আপনারা সবাই জানেন আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনে আমরা আমাদের সুন্দর ব্যবহার দিয়ে জনগণের মন জয় করে ঢাকা-১ আসনে মা, মাটি ও মানুষের জননেতা জনাব আশফাক ভাইকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে জাতীয় সংসদে পাঠাবো ইনশাআল্লাহ্। সেই লক্ষ্যে আমাদের নেতাকর্মীদেরকে প্রতিটি ওয়ার্ডের জনগণের পক্ষে কাজ করতে হবে। জনগণের বিপক্ষে যায় এমন কোনো কর্মকান্ড করা থেকে বিরত থাকতে হবে।
ইফতারের আগ-মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102