শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত থেকে ০৪টি বিদেশি পিস্তল, ০৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১৫ ডিসেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ০৪টি বিদেশি পিস্তল, ০৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল সোমবার সকালে বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনোহরপুর বিওপি’র টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় দুস্কৃতিকারী দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে অস্ত্র-গোলাবারুদের একটি বড় চালান ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে এনে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছে। এ প্রেক্ষিতে মনোহরপুর বিওপির একটি টহলদল উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় গোপালপুর নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বিজিবি টহলদল ০২ জন মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে তারা দ্রুত দিক পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল থেকে একটি ব্যাগ পড়ে গেলে টহলদল ব্যাগটি উদ্ধার করে তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো ০৪টি ইউএসএ প্রস্তুতকৃত বিদেশি পিস্তল, ০৯টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি জব্দ করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুস্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবৈধ পথে অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ করানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তৎপর রয়েছে। অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধ এবং দুস্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সকল সদস্য পেশাদারিত্ব ও দৃঢ় সংকল্পের সাথে দায়িত্ব পালন করছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তিনি আরো বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে সংঘটিত গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত ও দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102