রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিরাপরাধ জামায়াত নেতা কর্মীদের মিথ্যা মামলার প্রতিবাদে মহেশপুর জামায়াতের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

মোঃ লিটন হোসেন, ঝিনাইদহ সংবাদদাতাঃ

নিরাপরাধ জামায়াত নেতা কর্মীদের মিথ্যা মামলার প্রতিবাদে ঝিনাইদহ মহেশপুর জামায়াতের উদ্যোগে একটি বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে মহেশপুর উপজেলা স্টেডিয়াম মাঠ প্রাঙ্গনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মহেশপুর জামায়াতের উপজেলা আমীর অধ্যাপক ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও মহেশপুর -৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর জামায়াতের উপজেলা আমীর তাজুল ইসলাম, মহেশপুর জামায়াতের উপজেলা নায়েবে আমীর আঃ রব, ফকির আহম্মেদ, সহকারী সেক্রেটারি আমিরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য লুৎফর হোসেন, আক্তারুজ্জামান, মমিনুল ইসলাম, আসাদুজ্জামান প্রমুখ।

বক্তারা স্থানীয় প্রশাসনের উদ্দেশ্য করে বলেন, জাফর হত্যা কান্ডে প্রকৃত চারজন আসামি ছাড়া বাকি নেতাকর্মীদের যদি ২৪ ঘন্টার মধ্যে সঠিক তদন্ত করে নিরাপরাধ আসামিদের দ্রুত না ছাড়া হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচী দিবো। এতে করে আমাদেরও নিরাপত্তা থাকবে না আপনাদেরও নিরাপত্তা থাকবে না। মহেশপুর স্থানীয় প্রশাসনের উদ্দেশ্য করে তিনি বলেন একটি রাজনৈতিক দলের চাপে পড়ে তারা জামায়াতের নিরপরাধ নেতাকর্মীদের আসামি করে হয়রানি করেছে।

আমরা চাই পুলিশ প্রশাসন সঠিক তদন্তপূর্বক প্রকৃত আসামীদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করুক। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহেশপুর উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন (পলাশ)।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102