শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

ভারতে গিয়ে সেলফি, হাদিকে গুলি করা ব্যক্তি মাসুদের

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় জড়িত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতের আসাম থেকে তোলা সেলফি ও ফোন নম্বর প্রকাশ করা হয়েছে। সাংবাদিক জুলকারনাইন সায়ের রোববার (১৫ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যমে মাসুদের এই ছবি ও ফোন নম্বর প্রকাশ করেন।

বিশেষ গোয়েন্দা সূত্র জানায়, ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী মোটরবাইকচালক আলমগীর হোসেন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন। এরপর জাহাঙ্গীর কবির নানকের পিএস মো. মাসুদুর রহমান বিপ্লব তাকে ভারতের ফোন নম্বরটি জোগাড় করে দেন। এই নম্বর ব্যবহার করে মাসুদ গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজের ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা সেলফি পাঠান।

মাসুদের এই ছবি একটি ইন্টারসেপ্ট করে পাওয়া গেছে। এ ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছিল ১২ ডিসেম্বর, শুক্রবার, জুমার নামাজের পর। রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে করে এসে চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করা হয়। তাকে হত্যাচেষ্টার অভিযোগে পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় রোববার রাত পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, মানবপাচারে জড়িত দুই সহযোগী, সন্দেহভাজন গুলির শ্যুটার মাসুদের স্ত্রী, শ্যালক ও বান্ধবী।

হাদির সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন যারা
আপাতত গোয়েন্দারা ভারতীয় সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার পেছনের সমগ্র যোগসাজশ এবং সহযোগীদের সন্ধানে কাজ করছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102