শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ জেলা প্রতিনিধি :

“মেয়েদের বড় হতে দিন, মানবাধিকারের পক্ষে দাঁড়ান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে মানবাধিকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বেসরকারি সংস্থা সার্ভিস এন্ড ভিশন ফর এডিফাই (সেইভ) একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহ পাবলিক লাইব্রেরিস্থ পদ্মা ট্রেনিং সেন্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল।

আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম রায়হান, সাংবাদিক আহমেদ নাসিম আনসারী, এবং পদ্মার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেইভ-এর নির্বাহী পরিচালক আয়শা সিদ্দিকা।

প্রেসক্লাব সভাপতি আসিফ ইকবাল কাজল বলেন, কিশোরীদের ওপর সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার ও সমাজকে কিশোরীদের অধিকার সম্পর্কে আরও সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, সমাজে কিশোরীদের শিক্ষা, স্বপ্ন ও সক্ষমতাকে প্রায়ই অবহেলা করা হয়। কিন্তু সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগে তাদের অধিকার নিশ্চিত করা সম্ভব।

তিনি বাল্যবিবাহ রোধ, কিশোরীদের স্কুল থেকে ঝরে পড়া বন্ধ এবং সরকারি–বেসরকারি পর্যায়ে মানবাধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102