শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও সরকারি সেবা প্রাপ্তি বিষয়ে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত

সাদ আহম্মদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

সাদ আহাম্মেদ, মেহেরপুর :
৯/১২/২৫
সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর সংযোগ ও সেবা প্রাপ্তি নিশ্চিত করতে পাবলিক হেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল দশটায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক)–এর হলরুমে এ সভার আয়োজন করা হয়। গণস্বাক্ষরতা অভিযানের সহায়তায় মউক এ পাবলিক হেয়ারিংয়ের আয়োজন করে।

অনুষ্ঠানে মউক-এর নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার মিত্র। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস. এম. ওবায়দুল বাসার এবং জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. তোফাজ্জল হোসেন। সভায় ধারণাপত্র পাঠ করেন প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা। উন্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন হাজী আজগর মাস্টার, ইউপি সদস্য আরিফ হোসেন, নারী নেত্রী সপ্তমী রানী এবং যুব প্রতিনিধি জেসমিন নাহার।

আলোচনা পর্বে কমিউনিটি এডুকেশন ওয়াচ কার্যক্রমের আওতায় আমঝুপি ও আমদহ এলাকার তথ্য উপস্থাপন করা হয়। এতে প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা, বৈষম্য, ঝরে পড়া রোধ এবং বিদ্যালয়ে জনঅংশগ্রহণ বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবাধিকার কর্মী সাদ আহাম্মেদ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102