শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজশাহী এনসিপি এক গ্রুপ অন্য গ্রুপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুশিয়ারী

মো: সুরুজ আলী
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

মোঃ সুরুজ আলী, রাজশাহী :

সোমবার (৮ ডিসেম্বর) দুপুর বেলা আড়াইটায় রাজশাহী সিএন্ডবি মোড়ের জুলাই স্মৃতিস্থম্বের সামনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়
সংবাদ সম্মেলনে কালো শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার হুশিয়ারী জানিয়েছে রাজশাহী জেলা এনসিপি’র একাংশ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু। সংবাদ সম্মেলনের শুরুতেই এনসিপির নেতৃবৃন্দ দ্বারা সাংবাদিক লাঞ্ছিত ঘটনার রাজশাহী সাংবাদিক সমাজের কাছে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। রাজশাহী জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু। এসম তিনি বলেন, ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য রাজশাহী এনসিপিকে নিয়ে যে নোংরামিটা চলছে, এটি আমরা আর বরদাস করব না। ক্লিয়ার মেসেজ দিয়ে রাখলাম।

জাতীয় নাগরিক কমিটি ও জাতীয় নাগরিক পার্টি আপনারা রাজশাহীতে প্রতিষ্ঠিত বা পরিচিত করেননি, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলার প্রতিটি ভাইয়ের শ্রম, ঘাম, পরিশ্রম ও ত্যাগ রয়েছে এ দলটির পেছনে।

এ দলটিকে সামনে রেখে নোংরামি বন্ধ করুন। তা না হলে কালো শক্তির বিপক্ষে যুদ্ধ ঘোষণা করা হবে এবং অপশক্তি গুলোকে রাজশাহী থেকে বিতাড়িত করা হবে।

তিনি আরো বলেন, দুঃখের সাথে বলতে হচ্ছে, এই বাংলাদেশ এখনো পরিশ্রমীদের সঠিক মূল্যায়ন দিতে শেখেনি। যদি শিখতো তাহলে, সকল ঝামেলা উপেক্ষা করে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে রাজশাহীতে সংগঠনটি সুন্দরভাবে সাজাতে পারতো।

লিখিত বক্তব্যে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু আরো বলেন, একটা প্রশ্ন প্রিয় কেন্দ্রীয় ভাইদের কাছে। যোগ্যতা কি বয়সের মাপকাঠিতে হয়? যদি হতো তাহলে তো নাহিদ ইসলাম ভাইয়ের নেতৃত্বে সারা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করত না।

প্রিয় ভাইয়েরা ঢাকায় নেতৃত্ব দিয়েছে আর আমরা রাজশাহীতে পার্থক্য এটাই। আফসোস যারা নিজের জন্য রাজনীতি করে, তারাই আজ যোগ্য বলে বিবেচিত হয়েছে। মাঠে ময়দানে লড়াই সংগ্রামে না থেকেও।

তিনি আরো বলেন, রাজনীতিকে নষ্ট করেন না প্রিয় অভিভাবক বৃন্দ। আমরা তরুণ প্রজন্ম রাজশাহীতে এনসিপি নিয়ে সম্ভাবনা ও সুন্দর স্বপ্ন দেখি। ব্যক্তি স্বার্থের জন্য দলটাকে ধ্বংস করবেন না।

কেন্দ্রের কাছে অনুরোধ রাজশাহী জেলা কমিটি যোগ্যতার ভিত্তিতে পুনঃর মূল্যায়ন করবেন এবং যে প্রতিবন্ধকতা গুলো রয়েছে সেগুলো সমাধান করবেন। অন্যথায় আমাদেরকে ছুটি দিবেন।

আমরা কোন কালো শক্তি লোভ লালসা ও ক্ষমতার চেয়ারের জন্য নিজেদের আদর্শকে বিসর্জন দিতে চাইনা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক ইফাত উদ্দিন আবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা প্রতিনিধি আব্দুল বাসির, এনসিপি জেলার সদস্য নিজাম উদ্দিন রাজা, আজিজুল ইসলামসহ জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102