শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

ভোলায় বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন

এফ বি রুবেল
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

এফ বি রুবেল, ভোলা প্রতিনিধিঃ বিএনপি’র চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফুসফুরস হৃদ যন্ত্রের সংক্রমণ লিভার ও কিডনি জনিত নানান রোগ নিয়ে ঢাকার এভারকেয়ার হসপিটালে চিকিৎসা রত অবস্থায় আছেন, শারীরিক অবস্থার উন্নতির লক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শক্রমে এয়ার অ্যাম্বুলেন্স এর মাধ্যমে লন্ডন নিয়ে যাওয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি ও রোগ মুক্তি কামনায় ভোলা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেনের উদ্যোগে ৬ নং ধনিয়া ইউনিয়ন যুবদল তুলাতলি বাজার জামে মসজিদে, জুমা’র নামাজ শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন।

এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এনামুল হক, নাজিউর রহমান কলেজের অধ্যাপক হেলাল উদ্দিন, ধনিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ফেরদৌস বাহাদুর, উপজেলা যুবদল সদস্য সচিব বিল্লাল হোসেন, সাবেক ইউনিয়ন ছাত্রদল সভাপতি রাকিব হাওলাদার, যুবদল নেতা আল আমিন হাওলাদার, মিঠু গোলদার, মোশারফ হোসেন, জামাল, রিপন কাজী, ঝিলন, সাদ্দাম এবং আরো বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দরা বেগম খালেদা জিয়াকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে আখ্যায়িত করে, দল-মত নির্বিশেষে শারীরিক অবস্থার উন্নতি কামনায় সকল মুসল্লী ও দেশবাসীর কাছে দোয়ার আহ্বান করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102