শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

চুয়াডাঙ্গায় শহিদ শাহরিয়ার শুভ’র কবর জিয়ারত করলেন শিল্প উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

চুয়াডাঙ্গা, ৫ ডিসেম্বর, ২০২৫

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ শাহরিয়ার শুভ’র
কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প
মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

উপদেষ্টা আদিলুর রহমান খান আজ (৫ ডিসেম্বর) চুয়াডাঙ্গা জেলায় সদর উপজেলার শংকর চন্দ্র গ্রামে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ শাহরিয়ার শুভ’র কবর জিয়ারত করেন।

শিল্প উপদেষ্টা শহিদ শাহরিয়ার শুভ’র পিতা আবু সাইদ, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, উপদেষ্টার একান্ত সচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনসহ শহিদের পরিবারের সদস্যদের সাথে নিয়ে শহিদ শাহরিয়ার শুভ’র প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ সময় শহীদ শাহরিয়ার শুভ’র পিতা আবু সাইদের সঙ্গে কথা বলেন এবং তাঁর পরিবারের খোঁজখবর নেন। তিনি শহীদ পরিবারের জন্য সরকার থেকে প্রদত্ত সহায়তা দ্রুত প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

শহীদ শাহরিয়ার শুভ ১৯ জুলাই ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ হন এবং ২৩ জুলাই নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাৎ বরণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102