রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম

প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন শরফুদ্দৌলা সৈকত

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

ফারজানা ফারাবী,  স্টাফ রিপোর্টার : ইতিহাসের পাতায় নাম লেখালেন বাংলাদেশের এলিট আইসিসি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে অ্যাশেজের কোনো ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

ব্রিসবেনে আজ শুরু হওয়া অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তার সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। টিভি আম্পায়ার থাকবেন নিতিন মেনন।

অন ফিল্ড আম্পায়ার হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব পালন করলেও অ্যাশেজে এর আগেও আম্পায়ার হিসেবে কাজ করেছেন। এবারের অ্যাশেজের পার্থ টেস্টে সৈকত ছিলেন টিভি আম্পায়ার।

সেই ম্যাচে অবশ্য বড় বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। ইংল্যান্ড ব্যাটার জেমি স্মিথকে ঘিরে এক বড় বিতর্ক সৃষ্টি হয়। ব্রেন্ডন ডগেটের বলে স্মিথকে আউট দেন টিভি আম্পায়ার সৈকত। মাঠের আম্পায়ার নিতিন মেনন প্রথমে ‘নট আউট’ দিয়েছিলেন। ডিআরএসে দেখা যায় বল ব্যাট পেরিয়ে যাওয়ার পর স্নিকোমিটারে একটি স্পাইক। সৈকত মনে করেন এই প্রমাণ যথেষ্ট স্পষ্ট, তাই সিদ্ধান্ত বদলে আউট দেন। এ সিদ্ধান্তে গ্যালারিতে থাকা ইংল্যান্ড সমর্থকদের তীব্র প্রতিক্রিয়া শোনা যায়।

তবে সৈকত আইসিসির নিয়ম মেনেই সিদ্ধান্ত দেন। পরিষ্কার প্রমাণ থাকলেই অন-ফিল্ড সিদ্ধান্ত বদলানো যায়। পার্থ টেস্টে দায়িত্ব শেষ করে সৈকত এবার ব্রিসবেনে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারে আরেকটি বড় অর্জন।

তবে সিরিজের বাকি তিনটি টেস্টে তিনি থাকছেন না। ব্রিসবেনের পর অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে দায়িত্বে থাকবেন নিতিন মেনন, জেফ ক্রো, আহসান রাজা ও ক্রিস গ্যাফানি।

পার্থে প্রথম টেস্টে দুই দিনে শেষ হওয়া ম্যাচে ১৯ উইকেট পড়েছিল প্রথম দিন। অস্ট্রেলিয়া ম্যাচটি জেতে আট উইকেটে এবং সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102