রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী কথিত সাংবাদিক হুমায়ুন গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি : 

সিলেটের গোয়াইনঘাট থানার সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামী হুমায়ুন আহমদ কে ঢাকা থেকে আটক করেছে র‍্যাব। গেয়াইনঘাট উপজেলার জাফলংয়ে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালিয়ে আহত করার অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামী পলাতক হুমায়ুন আহমদকে ঢাকার বংশাল থানাধীন এলাকা থেকে র‍্যাব ৯ ও ১০ এর যৌথ অভিযানে আটক করা হয়।

আটক হুমায়ুন আহমদ চৈলাখেল অষ্টমখন্ড গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অভিযোগ রয়েছে। জানা যায়, সে মাই টিভির গোয়াইনঘাট প্রতিনিধি পরিচয়ে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন। হুমায়ুনের বড় ছেলে সানোয়ার হোসাইন নিষিদ্ধ সংগঠন পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক।

জানা যায়, গত সোমবার (১৭মার্চ) রাত ১১ টার দিকে হুমায়ুন ও তার ৩ ছেলেসহ ১৫/২০ জন সন্ত্রাসী মিলে বাংলা টিভির সাংবাদিক দুলাল হোসেন রাজু, নাগরিক টিভির সাংবাদিক সালমান শাহ, আনন্দ টিভির সাংবাদিক ইব্রাহিম আলী, শাকিল আহমেদ ও নাঈম আহমেদ কে জাফলং ব্রিজের মুখে মোটর সাইকেল গতিরোধ করে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মারাত্বক আহত করে। এসময় সাংবাদিক সালমানের ব্যবহৃত মোটর সাইকেল ও দুলাল হোসেন রাজুর দুই টি মোবাইল ফোন, ভিডিও ক্যামেরা, একটি ওয়ারলেস মাইক্রোফোন ও পকেটে থাকা নগদ ১লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায়, হুমায়ুন আহমদ ও তার ৩ ছেলে। স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে সাংবাদিক দুলাল হোসেন রাজুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

এ ঘটনায় মামলা দায়ের হলে হুমায়ুন ও তার ছেলেরা পালিয়ে যায়। ঘটনার ৫দিন পর শনিবার রাতে তাকে ঢাকার বংশাল থানার চানখারপুল থেকে আটক করে র‍্যাব। এর আগে হুমায়ুন আহমদ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে তাকে গোয়াইনঘাট প্রেসক্লাব থেকে বহিস্কার করা হয়।
হুমায়ুনের আটকের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমদে বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

বার্তা প্রেরক, মো:শাকিল আহমেদ সিলেট

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102