শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

SOWAB গেট টুগেদার–২০২৫ : জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সার্ভিস ওউনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক মিলনমেলা

এম এ সবুর
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

এম এ সবুর, ঢাকা:

মানুষের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত সার্বিস ওউনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (SOWAB) এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ২০২৫ সালের বার্ষিক গেট টুগেদার ও মিলনমেলা। সারাদেশের বিভিন্ন সার্ভিস প্রোভাইডারদের মিলনমেলাকে কেন্দ্র করে ঢাকায় অনুষ্ঠিত এই জমকালো আয়োজনটি অংশগ্রহণকারীদের উৎসবমুখর পরিবেশে এক অনন্য প্ল্যাটফর্মে একত্রিত করে।

গত ২২ নভেম্বর ২০২৫, শনিবার বিকাল ৪টায়, পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন SOWAB-এর সভাপতি ও আল-মদিনা অ্যাসোসিয়েশনের কর্ণধার মো. ফারুক হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন SOWAB-এর সাধারণ সম্পাদক ও আপন সার্ভিস ওউনার অ্যাসোসিয়েশন-এর কর্ণধার মো. আপন কবির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
সার্ভিস ওউনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম, সভাপতি ইমরুল আজাদ, সহ-সভাপতি কামাল হোসেন, কোষাধক্ষ্য মোহাম্মদ রেজাউর রহমান, প্রচার সম্পাদক এম এ সবুর (ক্লিন হার্ট-এর মালিক ও SOWAB), দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল, আইন বিষয়ক সম্পাদক মোঃ সজল সহ আরও অসংখ্য সদস্য
এছাড়াও বিভিন্ন গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী, সমাজসেবক, সেবাখাতের উদ্যোক্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যপূর্ণ এ আয়োজনকে কেন্দ্র করে সার্ভিস খাতের উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা বিনিময়, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
SOWAB-এর মূল উদ্দেশ্য হলো—
সারা দেশের সব সার্ভিস প্রোভাইডারদের এক ছাতার নিচে একত্র করা, তাদের নানাবিধ সমস্যা সমাধান করা এবং একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা, যা ভবিষ্যতে সার্ভিস সেক্টরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীদের মতে, এটি বাংলাদেশের সার্ভিস প্রোভাইডার সমাজে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্ব, সম্মাননা প্রদান, আলোচনা সভা এবং অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য বিনিময় ছিল বিশেষ আকর্ষণ। সবাই আশা প্রকাশ করেন যে SOWAB আগামী দিনে আরও বড় পরিসরে কাজ করে দেশের সার্ভিস সেক্টরে ইতিবাচক পরিবর্তন আনবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102