শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

কুমিল্লা হোমনার মানুষ কোন বহিরাগত কে মেনে নেয় না, সাবেক এপিএস ইঞ্জিনিয়ার এম এ মতিন খান

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লা হোমনার মানুষ কোন বহিরাগত কে মেনে নেয় না, কোন বহিরাগত হোমনায় এসে নির্বাচনে সুবিধা করতে পারেনি। হোমনার মানুষ অত্যন্ত বিবেক বুদ্ধিসম্পন্ন। তারা সঠিক মানুষ চিনতে ভূল করে না, যোগ্য প্রার্থীকে ভোটের মাধ্যমে বিজয়ী করে বলে জানান কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস-২ ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান। এসময় তিনি আরো বলেন, আমি ম্যারাডোনার মতো গোল দিতে এসেছি, আমি ডিফেন্সিভ, রক্ষণাত্মক খেলতে আসি নাই। আমার গোল হলো নির্বাচিত হয়ে সংসদে যাওয়া। আপনাদের কে সাথে নিয়ে হোমনা-তিতাসের উন্নয়ন করাই আমার লক্ষ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বর্তমানে বিএনপির ৩১ দফা হলো জাতির মুক্তির সনদ। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং একটি উন্নত মানবিক রাষ্ট্র গড়া। আমি আপনাদের সন্তান হিসেবে হোমনা-তিতাসের মানুষের সেবা করার জন্য রাজপথে আছি।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে আছাদপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ, গনসংযোগ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকারসহ, উপজেলা যুবদলের নেতা টুটুল রোহান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ মাইনুদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোখলেছুর রহমান বাবু, যুবদল নেতা মোঃ আরিফুল ইসলাম সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী পঞ্চবটি থেকে শতাধিক মোটরসাইকেলের একটি মিছিল নিয়ে দুপুর ২টার দিকে তার সঙ্গ নিয়ে আসাদপুরে পৌঁছে। সেখানে নেতাকর্মীরা জনগণের হাতে ৩১ দফা রাষ্ট্র মেরামত প্রস্তাবের লিফলেট পৌঁছে দেন, গণসংযোগে অংশ নেন এবং জনসভায় যোগ দেন।
এসময় আছাদপুর ইউনিয়নের বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতকর্মীগণ উপস্থিত ছিলেন।

তথ্য সংগ্রহ রাসেল আহমেদ

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102