সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

মালয়েশিয়া এয়ারলাইন্স ৩০টি নতুন বোয়িং ৭৩৭ বিমান কেনার ঘোষণা দিয়েছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

মো: নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া :

মালয়েশিয়া এয়ারলাইন্সের মূল প্রতিষ্ঠান, মালয়েশিয়া এভিয়েশন গ্রুপ (এমএজি) ২০২৯ সালের মধ্যে ৩০টি নতুন বোয়িং ৭৩৭ বিমান কেনার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে মালয়েশিয়া এয়ারলাইন্সের বহরকে আধুনিকীকরণ এবং আগের চ্যালেঞ্জ থেকে পুনরুদ্ধারে সহায়তা করবে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানায়, মালয়েশিয়া এভিয়েশন গ্রুপের (এমএজি) নতুন অর্ডারে ১৮টি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ এবং ১২টি বোয়িং ৭৩৭ ম্যাক্স ১০ বিমান অন্তর্ভুক্ত রয়েছে। তবে এ চুক্তির আর্থিক বিবরণ প্রকাশ করা হয়নি।

মালয়েশিয়া এভিয়েশন গ্রুপ- মালয়েশিয়া এয়ারলাইন্স, ফায়ারফ্লাই ও আমালসহ একাধিক এয়ারলাইন্স পরিচালনা করে এবং বর্তমানে এয়ারবাস ও বোয়িং উভয় ধরনের বিমান ব্যবহার করছে। নতুন বিমানগুলোর জ্বালানি দক্ষতা, পরিবেশগত প্রভাব, কর্মক্ষমতা এবং নির্ভরযোগ্যতা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দ্য এজ মালয়েশিয়া।

এছাড়া বাজার পরিস্থিতি বিবেচনায় রেখে ভবিষ্যতে অতিরিক্ত ৩০টি বোয়িং ৭৩৭ কেনারও সুযোগ রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এই নতুন ক্রয় পরিকল্পনার আগে ২০২২ সালে মালয়েশিয়া এভিয়েশন গ্রুপ বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ এর ২৫টি বিমান লিজ নিয়েছিল এবং ২০টি এয়ারবাস এ ৩৩০ নিও কেনার চুক্তি করেছিল। ইতোমধ্যে প্রথম ডেলিভারি পৌঁছে গেছে।

প্রতিষ্ঠানটি আশা করছে, আগের চুক্তির বাকি বিমানগুলো আগামী ১৮ মাসের মধ্যে সরবরাহ করা হবে।

রয়টার্স আরও জানিয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বোয়িং ও জিই অ্যারোস্পেসের সঙ্গে মালয়েশিয়া এয়ারলাইন্সের চলমান অংশীদারিত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102