সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচন ২০২৫: ব্যবসায়ীদের আস্থা অর্জনে এগিয়ে মোঃ মাহমুদুল আলম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৩৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫ সামনে রেখে প্রতিদ্বন্দ্বীরা ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন। নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটার নং ৫৩০ মোঃ মাহমুদুল আলম। নির্বাচনকে সামনে রেখে তিনি ব্যবসায়ী সমাজের প্রতি তার আস্থা ও প্রতিশ্রুতি প্রকাশ করেছেন।

প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে, তিনি চেম্বারের বিশিষ্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ব্যবসায়ীদের সঙ্গে সবসময় নিবিড়ভাবে কাজ করে আসছেন। ব্যবসায়ীদের পরামর্শ, সমস্যা ও সম্ভাবনার দিকগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাদের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। নিজেকে ব্যবসায়ীদের “ছোট ভাই” হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেছেন, সবার দিক নির্দেশনামূলক মতামত নিয়ে সার্বিক উন্নয়ন ও সেবা নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য।

মোহাম্মদ মাহমুদুল আলম ব্যবসায়ীদের আহ্বান জানিয়ে বলেন, আপনাদের মূল্যবান ভোট আমাকে সেবা করার সুযোগ করে দেবে। তিনি সকলের জন্য দোয়া কামনা করেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।

চেম্বারের আসন্ন নির্বাচনে ব্যবসায়ীদের সিদ্ধান্তই নির্ধারণ করবে ভবিষ্যৎ নেতৃত্ব কার হাতে যাবে। প্রার্থীরা ইতোমধ্যে তাদের ভাবনা ও পরিকল্পনা তুলে ধরতে শুরু করেছেন, যাতে ব্যবসায়ী সমাজ তাদের যোগ্য নেতৃত্ব বেছে নিতে পারেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102