শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

স্থানীয় সরকার উপদেষ্টা’র সাথে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৯ নভেম্বর ২০২৫

আজ (বুধবার) বাংলাদেশ সচিবালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-এঁর সাথে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এঁর সাথে সৌজন্য সাক্ষাৎ তাঁর অফিসকক্ষে অনুষ্ঠিত হয়।

এই সাক্ষাৎকারে যুব ও সাংস্কৃতিক এক্সচেঞ্জ প্রোগ্রাম, যুব উন্নয়ন প্রশিক্ষণ, কৃষি গবেষণা, কর্মসংস্থান, ক্রীড়া, তারুণ্যের নেতৃত্ব এবং ব্যাক্তিত্বের বিকাশ কার্যক্রমসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে উপদেষ্টা পাকিস্তানের হাইকমিশনারকে স্বাগত জানিয়ে, দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা জোরদারের জন্য আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, যুব ও ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে আমাদের আরো অধিক দ্বিপাক্ষিক এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং প্রশিক্ষণ প্রোগ্রাম আয়োজন করতে হবে। তরুণদের দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন আসিফ মাহমুদ। ক্রিকেট এবং ফুটবলে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের উপরে জোর দেন তিনি।

এ প্রসঙ্গে পাকিস্তানের হাইকমিশনার বলেন, বর্তমানে পাকিস্তান সরকারের সাথে বাংলাদেশের যুব ও ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতেও এই সম্পর্ক অটুট রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়াও ক্রীড়া বিশেষজ্ঞ ও জ্ঞান বিনিময় প্রোগ্রাম এবং যুব উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন হাইকমিশনার।

পরবর্তীতে উপদেষ্টা বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারে স্থানীয় সরকার বিভাগে ইউএনডিপি’র সংশ্লিষ্ট প্রকল্পসমূহের অগ্রগতি, সহযোগিতা জোরদার, তরুণদের দক্ষতা প্রশিক্ষণ এবং উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকারে স্থানীয় সরকার বিভাগের সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102