রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

দেশে ইসলামী আইন চালু হলে দেশে কোন বেকার থাকবে না-

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

জাকির হোসেন, উপজেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশে ইসলামী আইন চালু হলে দেশে কোন বেকার থাকবে না ইনশাআল্লাহ। ইসলামি অনুশাসন মেনে চলার মধ্যেই রয়েছে কল্যাণ। আল্লাহ তাআলা’র হুকুম পালন করলেই তার নিকটবর্তী হওয়া যায়।

রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। রমজান মাস আল্লাহর দেয়া এক বড় নেয়ামত। রোজাদারদের পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। নামাজ, রোজা, হজ্জ, যাকাতসহ সকল ইবাদত একমাত্র আল্লাহ তাআলা’র সন্তুষ্টি অর্জনের জন্যই করতে হবে। পবিত্র রমজান মাস থেকে শিক্ষা নিয়ে আমাদের বাকী জীবন পরিচালনা করতে হবে।

শুক্রবার (২১ মার্চ ) বাংলাদেশ জামায়াতে ইসলামী দূর্গানগর ইউনিয়ন শাখার উদ্যোগে বালসাবাড়ী আমিনুল ইসলাম উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আশরাফুল আলম মুত্তালিবের সভাপতিত্বে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, ৫ই আগস্টের পর জামায়াতে ইসলামী যদি চাইতেন অনেক কিছুই করতে পারতেন, কিন্তু করেননি। জামায়াতে কোন সন্ত্রাসী, চাঁদাবাজি, দূর্নীতিবাজদের স্থান নেই। জামায়াতে ইসলামী চায় এই দেশ আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে। ইসলামি রাস্ট্র গঠন হলে দেশে কোন বেকার থাকবে না। মানুষ মৌলিক অধিকার ফিরে পাবে।

রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক মিলকান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মমতাজ উদ্দিন মাষ্টার, ইউনিয়ন জামায়াতের সহসভাপতি হাসান ইমাম, ইউনিয়ন জামায়াতের সাধারণত সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102