শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

জনস্বার্থে ফেক ভিডিও সম্পর্কে সচেতন হওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুরোধ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১৬ নভেম্বর, ২০২৫ রবিবার

জনস্বার্থে ফেক ভিডিও সম্পর্কে সচেতন হওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুরোধ সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের বিজ্ঞাপন বা প্রচার কাজে মাননীয় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ছবি ও ভিডিও ব্যবহার করে একটি ভুয়া (ফেক) ভিডিও/নিউজ প্রচার করছে। উক্ত ভিডিওতে ব্যবহৃত বক্তব্য ও তথ্যসমূহের সঙ্গে অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টার কোনো প্রকার সম্পৃক্ততা নেই।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভিডিওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তির মাধ্যমে ভয়েস প্রদান ও ব্যাকগ্রাউন্ডে অর্থ উপদেষ্টার ছবি ব্যবহার করা হয়েছে। এই ধরনের বিভ্রান্তিকর কন্টেন্ট জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে এবং মাননীয় অর্থ উপদেষ্টার সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ন করছে।

অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে ইতোমধ্যেই ভিডিওটি অপসারন ও আইনগত ব্যবস্থার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন সময়ের এই ধরনের ভুয়া ভিডিও/নিউজে বিভ্রান্ত না হওয়া, এড়িয়ে চলা এবং কোন প্রকার যাচাই বাছাই করে নিশ্চিত না হয়ে আর্থিক লেনদেন না করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102