শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে কর্মীসভার আয়োজন

তাসনিম মুহসিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

তাসনিম মুহসিন, কালীগজ্ঞ প্রতিনিধি:

​ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৩১ দফা রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে একটি কর্মীসভার আয়োজন করা হয়। এই কর্মী সম্মেলনকে কেন্দ্র করে বারবাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠ নারী কর্মীসহ নেতা-কর্মীদের উপস্থিতিতে ভরে ওঠে। উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন এবং পৌর এলাকার নেতা-কর্মীরা সভায় আসেন এবং মিছিল-শ্লোগানের মাধ্যমে সভাস্থল মুখরিত করে তোলেন।

​রবিবার বিকেলে অনুষ্ঠিত হওয়া এই কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

​সভায় তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমানের দেওয়া ৩১ দফা রূপকল্প হলো জাতির মুক্তির সনদ।” তিনি এই দফাগুলো বাস্তবায়নের জন্য নেতা-কর্মীদের সংগঠিত হওয়া এবং জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের বিশ্বাস ও আস্থা ফিরিয়ে আনার জন্য ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন। তাই তিনি নির্দেশ দেন যে, নেতা-কর্মীরা যেন ঘরে ঘরে গিয়ে বিএনপি’র পক্ষে জনমত তৈরি করেন, সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং তাদের সাথে মানবিক আচরণ করেন।

​এ সময় কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল ও ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জাবেদ আলী-সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102